+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আসানসোলে বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

Ad Image
Ad Image

আসানসোলে বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

admin May 14, 2023

আমার কথা, আসানসোল, ১৪ মেঃ

বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিজনদের। দেহ উদ্ধার করে কেন্দা ফাঁড়ির পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার অন্তর্গত বিজয়নগর মোড়ে অবস্থিত পুনর্বাসন কেন্দ্রের অদূরে।
মৃত যুবকের নাম অশোক চক্রবর্তী। হিজলগড়া গ্রামের সুত্রধর পাড়ার বাসিন্দা।

মৃত যুবকের আত্মীয় ধনঞ্জয় চক্রবর্তী অভিযোগ করেন যে অশোককে খুন করে ফেলে দেওয়া হয়েছে। তিনি জানান সকালে স্থানীয় গ্রামবাসীদের কাছে তিনি খবর পান যে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঝোপের মধ্যে একটি দেহ পড়ে রয়েছে।। সেইমতো তিনিও সেখানে ছুটে যান। সেখানে তিনি দেখেন দেহটি তাদের পরিবারের এক সদস্যের। দেহটি যেখানে পড়েছিল তার থেকে অনেকটা দূরে সরকারি পুনর্বাসন কেন্দ্র রয়েছে।  অশোক কিভাবে ওইখানে পৌঁছালো সেই নিয়ে ধন্দ্বে রয়েছে তারা।

মৃত যুবকের মা বন্দনা চক্রবর্তী জানান তার ছেলে বিজেপি কর্মী ছিলেন। কিভাবে তার মৃত্যু হল সে নিয়ে তার বিশেষ কিছু জানা নেই। সামনে পঞ্চায়েত নির্বাচন তার জন্য তার ছেলেকে খুন করা হতে পারে। তিনি নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের নাম নেন নি।

অপরদিকে বিজেপি নেতা সন্তোষ সিং জানান পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই বর্তমান শাসক দল তাদের দলের একনিষ্ঠ কর্মীকে খুন করেছে। দোষীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে তারা দাবি রাখবেন।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন , যে কোন মৃত্যু দুর্ভাগ্যজনক । পরিবারের প্রতি সমবেদনা রইল। পুলিশ ঘটনার তদন্ত করে দেখবে।

পুলিশ সূত্রে খবর ময়নাতদন্তের পরেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ। সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 453
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN