+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   শিল্পাঞ্চলে কয়লা চোর নিয়ে সোচ্চার অভিষেক, গঙ্গাজলে রাস্তা ধুলো বিজেপি

Ad Image
Ad Image

শিল্পাঞ্চলে কয়লা চোর নিয়ে সোচ্চার অভিষেক, গঙ্গাজলে রাস্তা ধুলো বিজেপি

admin May 18, 2023

আমার কথা, দুর্গাপুর, ১৮ মে:

আজ ডি এম সি মোড়ের কাছে বিজেপির পক্ষ থেকে টিএমসির রাজ্য সভাপতি অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করে চোর হটাও দুর্গাপুর বাঁচাও বলে রাস্তায় গোবর গঙ্গাজল আর ঝাঁটা দিয়ে পরিস্কার করে রাস্তা পবিত্র করার কর্মসুচী নিয়েছিল বিজেপি। অভিষেক যে রাস্তা দিয়ে চিত্রালয় মেলা ময়দানে গিয়েছিলেন সেই রাস্তা গঙ্গাজল আর গোবর দিয়ে বিজেপি সংগঠনের পক্ষ থেকে আজকে শুদ্ধিকরণ করা হলো। এই কর্মসুচীতে ছিলেন বিধায়ক লক্ষণ ঘোড়ুই, জেলা সভাপতি অভিজিৎ দত্ত, ভোলা শাহ সহ বিজেপির শাখা সংগঠনগুলির সদস্যরা। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন দুর্গাপুর শান্ত এলাকা আর বাংলার বড় কয়লা চোর দুর্গাপুরে এসে বড় বড় কথা বলছেন। বিধায়ক বলেন দুর্গাপুরকে অপবিত্র করেছে পিসির ভাইপো তাই বিজেপির পক্ষ থেকে গোবর জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিস্কার করে গঙ্গা জল দিয়ে পরিস্কার করা হল। বিজেপির আচমকা এই কর্মসুচী নিয়ে শিল্পাঞ্চলে জোর জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে লাউদোহার মঞ্চ থেকে তৃণমুলের সেকেন্ড চিফ ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় খুবই কড়া ভাষায় বিজেপির সমালোচনা করেন। অভিষেক বলেন বড় চোররা যায় বিজেপিতে। এরপরেই তিনি প্রাক্তন বিধায়ক জীতেন্দ্র তেওয়ারির নাম না করে করে বলেন সবচেয়ে বড় কয়লা চোরটা বিজেপিতে গিয়ে প্রার্থী হয়েছিল। বিজেপি হেরে যাওয়ার পরে তৃণমুলে ফেরার জন্য বহু নেতাকে ধরেছিলেন কিন্তু বেইমানদের স্থান নেই তৃণমুলে। এদিকে কয়লা মন্ত্রীর সাথে কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খাঁর ছবি ভাইরাল হতেই শিল্পাঞ্চলে জোর চর্চা শুরু হয়েছিল। সেই প্রসঙ্গ তুলে অভিষেক বলেন বিজেপির সাথে কয়লা মাফিয়াদের যোগ আছে। এরপরেই বাম আমলে বেশ কয়েকজন অতি প্রভাবশালীর দৌলতে কয়লা কারবারে বেতাজ বাদশা বনে যাওয়া রাজু ঝার প্রসঙ্গ তুলে বলেন বিধানসভা নির্বাচনে কয়লা মাফিয়া রাজু ঝা বিজেপিতে কেন গিয়েছিল। কার্যত কয়লা মাফিয়াদের সাথে বিজেপির সম্পর্ক নিয়ে খনি অঞ্চলে বিজেপিকে জোর ধাক্কা দিয়েছেন অভিষেক। এরপরেই বিজেপি আজ সকালে নগর নিগম মোড়ে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করার কর্মসুচি নেয়। ১৬ এবং ১৭ মে দুর্গাপুর এবং খনি অঞ্চলে অভিষেকের নবজোয়ার কর্মসুচী মানুষের মনে আগ্রহ সৃষ্টি করে। পঞ্চায়েত ভোটের আগে অভিষেকের জনসংযোগের এই মাষ্টার স্ট্রোকে বিজেপি বেশ কিছুটা বেকায়দায় বলেই মত ওয়াকিবহাল মহলের। বিজেপির শক্তি বাম ভোটার কিন্তু শিল্পাঞ্চলে সিপিএম আর জমি ছাড়তে রাজি নয় বিজেপিকে, তারা নিজেরাই পথে নেমেছে এটাই বিজেপির মধ্যে অনিশ্চয়তা এনেছে বাম ভোট রামে না থাকলে দুর্গাপুরের সংগঠনের কি হবে? আর এই কারনেই মিডিয়ায় ভেসে থাকার জন্যই পথে বিজেপি বলে মত ওয়াকিবহাল মহলের। কার্যত বিজেপির আশঙ্কা সিপিএম পথে নামায় জোর ধাক্কা লাগতে পারে ভোটের ফলাফলে। তাই এই মুহূর্তে বিজেপির শুধু ভরসা হিন্দিবাসীরা। আর এই অবস্থায় বিজেপির আজকের কর্মসুচী বলেই মত রাজনৈতিক মহলের। ফোনে তৃণমুল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসুচী ঘুম উড়িয়ে দিয়েছে বিজেপির, তাই ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে মিডিয়ায় ভেসে থাকতে পাগলামো করছে। কয়লামন্ত্রীর সাথে কয়লা মাফিয়ার ছবি আর তার পাশেই বিজেপি বিধায়কের ছবি কি প্রমান করে সেটা নিয়ে ভাবুক বিজেপি।

Post Views: 808
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN