+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ফের দুর্গাপুরের ‘সৃষ্টি রেসিডেন্সি’ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, ব্যাংক ম্যানেজারের মৃত্যুতে রহস্য

Ad Image
Ad Image

ফের দুর্গাপুরের ‘সৃষ্টি রেসিডেন্সি’ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, ব্যাংক ম্যানেজারের মৃত্যুতে রহস্য

admin June 14, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৪জুনঃ

ফের দুর্গাপুরের সৃষ্টি বহুতল আবাসন থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত ব্যাক্তির নাম অরিজিৎ ব্যানার্জী(৪২)। ওই ব্যাক্তি একটি বেসরকারী ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, বিধাননগর ফাঁড়ির অন্তর্গত শঙ্করপুরের সৃষ্টি নামে একটি বহুতল আবাসনের ষষ্ঠতলায় একটি ফ্ল্যাট থেকে অরিজিৎবাবুর ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। বিধাননগরের শাস্ত্রী অ্যাভিন্যুতে নিজের বাবার সাথে থাকতেন অরিজিৎবাবু। ওনার স্ত্রী মাস দেড়েক ধরে তাদের দশ বছরের মেয়েকে নিয়ে বাঁকুড়ার তার বাবার বাড়িতে থাকছিলেন। পুলিশ সুত্রে জানা গেছে, অরিজিৎবাবু বেশ কিছুদিন ধরেই দাম্পত্য সম্পর্ক নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন।

এদিকে সৃষ্টি আবাসনে একটি ফ্ল্যাট কিনেছিলেন অরিজিৎবাবু। আজ রবিবার দুপুর থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। এরপর সন্ধ্যে ৭টা নাগাদ তাঁর ফ্ল্যাটের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়। মৃতদেহ পুলিশ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।

প্রসঙ্গতঃ ওই সৃষ্টি রেসিডেন্সির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে ৩১মে সাস্মিতা ত্রিপাঠি নামে এক গৃহবধূরও ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। খুব কম সময়ের ব্যবধানে একই আবাসন থেকে পরপর দুবার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ওই আবাসনে।

Post Views: 6,995
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN