+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা, শাসকদলের দেওয়াল লিখনের সূচনা বিধায়কের হাত দিয়ে

Ad Image
Ad Image

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা, শাসকদলের দেওয়াল লিখনের সূচনা বিধায়কের হাত দিয়ে

admin June 8, 2023

আমার কথা, পান্ডবেশ্বরঃ

পঞ্চায়েত ভোট কখন হবে? এতদিন এই নিয়ে ছিল জল্পনা । জল্পনার অবসান হল অবশেষে। বৃহস্পতিবার বিকেলে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশন। এক দফায় পঞ্চায়েত ভোট হবে ৮-ই জুলাই। ১১-ই জুলাই ঘোষণা হবে ভোটের ফলাফল। মনোনয়ন জমা নেওয়া হবে চলতি মাসের ৯ থেকে ১৫ তারিখ পর্যন্ত।

বৃহস্পতিবার ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় শুরু হয়ে গেল দেওয়াল লিখন। ভোটের নিঘন্ট ঘোষণা হতেই রং তুলি হাতে সবার আগে দেওয়াল লিখন শুরু করে দিল শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন সন্ধ্যে বেলায় পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা-তে দলের পক্ষে দেওয়াল লিখনের সূচনা করলেন এলাকার তৃণমূল বিধায়ক তথা শাসকদলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এলাকার মাধাইপুর কোলিয়ারিতে রং তুলি হাতে দলের সমর্থনে দেওয়াল দেওয়ালে লিখতে দেখা গেল নরেন্দ্রনাথ বাবুকে। জেলা সভাপতির সাথে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি (লাউদোহা ব্লক) সুজিত মুখোপাধ্যায়, অঞ্চল সভাপতি (গোগলা অঞ্চল) গৌতম ঘোষ সহ অন্যান্য নেতাকর্মীরা। নরেন্দ্রনাথ বাবু জানান গত বিধানসভা ভোটে নিজে প্রার্থী হয়ে মাধাইপুর কোলিয়ারী এলাকাতে প্রথম দেওয়াল লিখন শুরু করেছিলাম । আসানসোল লোকসভা উপনির্বাচনেও এখানেই প্রথম দেওয়াল লিখন করা হয়েছিল, দু’টি নির্বাচনেই আমরা জয়লাভ করেছি। আমাদের কাছে এই দেওয়াল শুভ। সেই কথা মাথায় রেখেই পঞ্চায়েত ভোটের জন্য আমরা এখান থেকেই প্রথম দেওয়াল লিখন শুরু করলাম।

Post Views: 1,086
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN