+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দলের প্রতি অভিমান, কাঁকসায় তৃণমূল ছেড়ে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দিতা

Ad Image
Ad Image

দলের প্রতি অভিমান, কাঁকসায় তৃণমূল ছেড়ে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দিতা

admin June 14, 2023

আমার কথা, কাঁকসা, ১৪ জুনঃ

টিকিট মেলেনি তৃণমূলে, তাই এবার তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসের হয়ে মনোনয়নপত্র জমা দিলেন পানাগড় বাজারের বাসিন্দা ধর্মেন্দ্র শর্মা। এবছর কাঁকসা গ্রাম পঞ্চায়েতের ৭৩ নম্বর বুথে জাতীয় কংগ্রেসের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধর্মেন্দ্র শর্মা জানিয়েছেন ২০০৩ সাল থেকে মঙ্গলবার পর্যন্ত তিনি সক্রিয় ভাবে তৃণমূল করতেন। কিন্তু দল থেকে তাকে কোনরকম সম্মান দেওয়া হয়নি বলে তার অভিযোগ।
২০১৩ সাল ও ২০১৮ সালে তাকে পঞ্চায়েত নির্বাচনে কোন টিকিট দেওয়া হয়নি। এ বছরও তাকে পঞ্চায়েত ভোটে নমিনেশন করার জন্য টিকিট দেওয়া হয়নি। তার অভিযোগ তার জায়গায় এমন ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে যিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএমের হয়ে কাজ করেছেন। এমন কি নির্বাচনের দিন সিপিআইএমের এজেন্ট হিসেবে কাজ করেছেন। সেই ব্যক্তিকে এবছর টিকিট দেওয়া হয়েছে। যার কারনে তিনি অপমানিত বোধ করছেন এলাকায়।
তাই বাধ্য হয়ে তিনি কংগ্রেসের সাথে যোগাযোগ করার পর বুধবার জাতীয় কংগ্রেসের হয়ে কাঁকসার বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেন।
যদিও এই এই বিষয়ে তৃণমূলের ব্লক নেতৃত্ব মাথা ঘামাতে চান না।
ব্লক নেতৃত্ব জানিয়েছেন।যারা তৃণমূল করে তারা দলের নির্দেশ মানবে।
দল ছেড়ে চলে যাবে না।
যে ব্যক্তি তৃণমূলের কর্মী হিসেবে দাবি করছেন।তিনি গত দুটি পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন।

Post Views: 717
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN