+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   নির্বাচনের আগেই খনি অঞ্চলে একাধিক পঞ্চায়েত তৃণমূলের দখলে

Ad Image
Ad Image

নির্বাচনের আগেই খনি অঞ্চলে একাধিক পঞ্চায়েত তৃণমূলের দখলে

admin June 17, 2023

আমার কথা, দুর্গাপুর, ১৭ জুন:

আসন্ন পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে খনি অঞ্চলের অন্ডাল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর-ফরিদপুর ব্লকে। তবু সব আসনেই প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে বিজেপি, সিপিএমের মতো বিরোধী দল গুলো। বিরোধীদের ব্যর্থতায় ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতের একাধিক আসনে জয় লাভ করেছেন ঘাসফুল প্রার্থীরা ।

দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েতে ২২ টি আসনের মধ্যে মাত্র একটি আসনে বিরোধীরা প্রার্থী দিয়েছে। ফলে ২১ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে ঘাসফুল প্রার্থীরা। গোগলা পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সমিতির তিনটি আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। ব্লকের অন্যান্য পঞ্চায়েত গুলির একাধিক আসনে বিরোধী প্রার্থী না থাকায় ভোটের আগেই ট্যাবচলে এসেছে তৃণমূলের দখলে। অন্যদিকে পাণ্ডবেশ্বর ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতে ২৬ টি আসনের মধ্যে ১৬টিবআসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। হরিপুর পঞ্চায়েতে ২০ টি আসনের মধ্যে ১১ টি ও কেন্দ্রা পঞ্চায়েতে ২১ টির মধ্যে ৯ টি আসনে ইতিমধ্যে জিতে গেছে তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে ছোঁড়া পঞ্চায়েতে ২৬ টির মধ্যে ৮টি নবগ্রামে ৩টি ও বহুলা পঞ্চায়েতের ২৩ টির মধ্যে ৪টি আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। এই আসন গুলিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল প্রার্থীরা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক আসনের জয় প্রসঙ্গে তৃণমূল শিবিরের বক্তব্য রাজ্য জুড়ে উন্নয়নের কারণে মানুষ রয়েছে তৃণমূলের সাথে তাই বিরোধীরা প্রার্থী জোগাড় করতে ব্যর্থ হয়েছে । অন্যদিকে বিরোধীদের দাবি মনোনয়ন কেন্দ্রে বাধা দেওয়া না হলেও এলাকায় রয়েছে চাপা সন্ত্রাসের পরিবেশ। সেই কারণে ইচ্ছুকরা অনেকেই শেষ মুহূর্তে মনোনয়ন দাখিল করেননি।

Post Views: 503
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN