+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বন্ধু-শত্রু সবার পাশে দিনরাত থাকার বার্তা দিয়ে অভিনব প্রচার বাম প্রার্থীর

Ad Image
Ad Image

বন্ধু-শত্রু সবার পাশে দিনরাত থাকার বার্তা দিয়ে অভিনব প্রচার বাম প্রার্থীর

admin June 23, 2023

আমার কথা, অন্ডাল, ২৩ জুন:

বন্ধু বা শত্রু ২৪ ঘন্টা সবার পাশে থাকার বার্তা, উখড়া পঞ্চায়েতের সিপিএম প্রার্থীর অভিনব প্রচার নজর কাড়ছে ভোটারদের। আপদে-বিপদে প্রার্থী সবার পাশে থাকে স্বীকার করছেন ভোটাররাও।

অন্ডাল ব্লকের উখরা গ্রাম পঞ্চায়েতে ২৭ টি আসনের মধ্যে এবার সিপিআইএম প্রার্থী দিয়েছে ২০-টি আসনে। ২১ নম্বর সংসদ তেলিপাড়ায় কাস্তে হাতুড়ি তারা চিহ্নে প্রার্থী হয়েছেন স্বর্ণময় বন্দ্যোপাধ্যায়। প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে বন্ধু বা শত্রু ২৪ ঘন্টা পাশে থাকার বার্তা নজর কাড়ছে ভোটারদের। স্বর্ণময় বাবু সিপিএম পার্টির উখড়া পাঁচ নম্বর শাখা সম্পাদক। প্রার্থী হয়েছেন ২১ নম্বর সংসদ তেলিপাড়ায়। কিশোর বয়স থেকেই বামপন্থী রাজনীতির সাথে যুক্ত। বাবা পরেশনাথ ব্যানার্জি ছিলেন এলাকায় পরিচিত বাম নেতা। মাত্র ১৬ বছর বয়সে স্বর্ণময় বাবুর রাজনীতিতে হাতে খড়ি। কিশোর বয়সে পেয়েছেন ডিওয়াইএফআই এর সদস্যপদ। খান্দরা কলেজে পড়ার সময় চুটিয়ে করেছেন এসএফআই সংগঠন। ১৯৯২ সালে পান পার্টি মেম্বারশিপ।

কিশোর বয়সের স্বর্ণময় বাবু চুটিয়ে ক্রিকেট খেলতেন। ক্রিকেটার হিসাবে এলাকায় তার সুনাম আছে। পাশাপাশি রাজনৈতির ঊর্ধ্বে অসহায় মানুষের পাশে থাকার নজিরও রয়েছে তার। মহামারী করোনা কালে উখড়া গ্রামের সুভাস ইনক্লাইন, জামাই পাড়া, মাঝ পাড়ায় বহু মানুষের পাশে ছিলেন তিনি। পঞ্চায়েত ভোটে দলের নির্দেশে এবার তিনি তেলিপাড়ায় ২১ নম্বর সংসদে প্রার্থী হয়েছেন। ইতিমধ্যে দেওয়াল লিখনের পাশাপাশি শুরু করেছেন বাড়ি বাড়ি প্রচারের কাজ। স্বর্ণময় বাবু প্রচারে জোর দিয়েছেন দলমত নির্বিশেষে সবার পাশে থাকার বার্তা। তার এই অভিনব প্রচারে নজর কাড়ছে এলাকার বাসিন্দাদের।

বন্ধু বা শত্রু সবার পাশে থাকার বার্তা যে মিথ্যা নয় তা স্বীকার করছেন এলাকার বাসিন্দারাও। পাড়ার বাসিন্দা ষষ্ঠী বাউরী, রাজু বাগদি, সঞ্জয় বাগদি-রা জানান রাজনীতির উর্ধ্বে স্বর্ণময় দা সবার পাশে দাঁড়ান। মেয়ের বিয়ে, ছেলে-মেয়েদের পড়াশোনা, চিকিৎসা সংক্রান্ত সব বিষয়ে তিনি সাহায্য করেন সবার। এ প্রসঙ্গে স্বর্ণময় বাবু জানান ভোটে হার জিত আছে, জিতবো না হারবো সেটা ঠিক করবে ভোটার-রা। তবে মানবধিকার প্রশ্নে আমি সাধ্যমত সবার পাশে যেমন ছিলাম, তেমনি থাকবো।

Post Views: 773
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN