+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অবশেষে ২৪ ঘন্টা পরে বাড়ির পাশের পুকুর থেকেই উদ্ধার হল একরত্তি শিশুর নিথর দেহ

Ad Image
Ad Image

অবশেষে ২৪ ঘন্টা পরে বাড়ির পাশের পুকুর থেকেই উদ্ধার হল একরত্তি শিশুর নিথর দেহ

admin June 16, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৬জুনঃ

যে পুকুরের ধারে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছিল বছর দুয়েকের ছোট্ট সমীর, ঠিক চব্বিশ ঘণ্টা পর সেই পুকুর থেকেই নিথর দেহ উদ্ধার হল ওই এক রত্তি শিশুটির। আজ মঙ্গলবার সকাল থেকে ওই পুকুরে তল্লাশীতে নামে আসানসোল থেকে আসা পেশাদারী ডুবুরীরদল। এরপর বেলা দশটা নাগাদ ওই পুকুরের জল থেকে উদ্ধার হয় সমীরের মৃতদেহ।

প্রসঙ্গতঃ সোমবার সকাল দশটা নাগাদ বাড়ির পাশে নিজের দাদার সাথে খেলা করছিল ওই শিশুটি। দীর্ঘসময় শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বাড়ি পাশে পুকুর থাকায় সন্দেহ হয় কোন কারনে হয়তো শিশুটি পুকুরে পরে যেতে পারে । স্থানীয় লোকজন মাছ ধরার জাল নিয়ে তাই পুকুরের তল্লাশি শুরু করে। সন্ধ্যায় ঘটনাস্থলে আসে আসানসোল থেকে পেশাদারী ডুবুরিদল। ফলে অন্ধকার হয়ে যাওয়ায় রাতের মতো বন্ধ থাকে উদ্ধারের কাজ। আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে তারা তল্লাশিতে নামে পুকুরে । বেলা দশটা নাগাদ পুকুর থেকে উদ্ধার হয় শিশুটির মৃতদেহ। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে অন্ডাল থানার পুলিশ।

Post Views: 2,442
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN