+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্তিম লগ্নের প্রচারে বুদবুদে রোড শোতে মন্ত্রী

Ad Image
Ad Image

অন্তিম লগ্নের প্রচারে বুদবুদে রোড শোতে মন্ত্রী

admin July 5, 2023

আমার কথা, বুদবুদ, ৫ জুলাই:

আসন্ন পঞ্চয়েত নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকালে তৃণমূলের মনোনীত প্রার্থীদের সমর্থনে বুদবুদ থানা থেকে বুদবুদ বাজার পর্যন্ত হুড খোলা গাড়িতে করে রোড শো করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
এদিন মন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে রোড শোয়ে উপস্থিত ছিলেন গসলির বিধায়ক নেপাল ঘোরুই সহ গলসি ১নম্বর ব্লকের তৃণমূলের মনোনীত প্রার্থীরা।
এদিন রোড শো শেষে বুদবুদ বাজারে তৃণমূলের প্রার্থীদের সমর্থনে সভা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে সংকল্প নিয়েছিলেন পিছিয়ে পড়া বাংলা তিনি হাতে পেয়েছিলেন দু’লক্ষ তিন হাজার কোটি টাকা দেনার সঙ্গে। সেখান থেকে তিল তিল করে তিনি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটাই লড়াই বাংলাকে ভারতবর্ষে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়া।
তিনি বলেন আজ যেভাবে কর্মীরা বিজয় উৎসবের মনোভাব নিয়ে আসলে সামিল হয়েছিলেন এটা কোন বিজয় নয়। উৎসব সেদিন হবে যেদিন নরেন্দ্র মোদী ভারত ছাড়বে।
তিনি বলেন গত নির্বাচনে দিল্লি থেকে হেলিকপ্টারে অনেক মোটা মোটা লোক বাংলায় এল আর ইসবার ২০০ পার বলতে শুরু করল।
কিন্তু শেষমেশ ফল সবার সামনে উঠে এলো।
নির্দল প্রার্থীদের কোনোভাবেই আর দলে নেওয়া হবে না স্পষ্টভাবে বুদবুদের সভাব মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে গেলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
তিনি বলেন বিজেপির হাতে সিবিআই ইডি রয়েছে। আমাদের কাছে শুধু মানুষ আছে, মানুষের থেকে বড় গণতন্ত্র আর কিছু হয় না।

এদিন বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন রাম সবার মনে আছে। রামকে নিজেদের প্রপার্টি বানিও না।
বাংলায় সব ধর্মের মানুষ বসবাস করে বিজেপি ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে।
২৫শে ডিসেম্বর বড়দিনের সব ধর্মের মানুষের বাড়িতে কেক আসে এবং সকলেই কেক খায়। কিন্তু কেক খেলেই কেউ খ্রিস্টান হয় না। আমরা সবাই বিহারীদের ছট পুজোয় যেমন সামিল হই তেমনই মুসলিমদের বাড়িতে গিয়েও ঈদের দিন সিমুই খাই। যার জন্যেই মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার।
এদিন তিনি বলেন বিজেপি হল একটা ওয়াশিং মেশিন কেউ ওয়াশিং মেশিনে যত দুর্নীতিবাজ হোক না কেন স্কুলে পড়েই তার সমস্ত দুর্নীতি অপরাধ সাফ হয়ে যায়।

একদিকে বিজেপি লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে কটাক্ষ করছে আবার একসাথে লক্ষ্মীর ভান্ডার ৫০০ টাকার বিনিময়ে দু হাজার টাকা দাবি করে আন্দোলনে নামছে।
তিনি বলেন আমরা সারা বছর মানুষের জন্য কাজ করছি কিন্তু সারা বছর কংগ্রেস সিপিএম এবং বিজেপি সহ অন্যান্য দলগুলির দেখা মেলে না। তাই বিজেপি সিপিএম এবং কংগ্রেস বসন্তের কোকিলের মত ভোট চাইতে বেরিয়ে পড়ে।
তাদের প্রার্থীরা আজকে বাড়ি বাড়ি যাচ্ছে ভোট চাইতে। তাদেরকে যদি মানুষ জিজ্ঞাসা করে করোনার সময় আপনার কোথায় ছিলেন তখন তারা কি উত্তর দেবে।
তিনি বলেন সিপিএম এখন প্রচারে বেরিয়ে বলছে বাংলায় শুধু সন্ত্রাস চলছে। সিপিআইএমের উদ্দেশ্যে তিনি বলেন ৩৪ বছর ধরে বাংলা জুড়ে সিপিএম কি করেছে তা সকলেই জানে। বর্ধমানের সাইবাড়িতে কর্মীর মাথা নিয়ে তারা ফুটবল খেলেছিল গোটা বাংলার মানুষ সাক্ষী আছে।
বর্তমানে কিছু তরুণ ছাত্র যুবোরা বাড়ি বাড়ি ভোট চাইতে যাচ্ছে। তারা নাকি রাজ্যে বিপ্লব আনবে।
যেখানে বুদ্ধ বিমান অনিল পারল না সেখানে ছাত্র যুবোরা কি করবে সেই নিয়েই প্রশ্ন তোলেন তিনি।

বিজেপি সিপিএম বলছে তৃণমূল নাকি চুরি করে বেড়াচ্ছে।
তিনি বলেন হ্যাঁ আমরা চোর আমরা চুরি করেছি তবে বাংলার মানুষের মনে জায়গা করে। মন চুরি করেছি।

Post Views: 310
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN