রাজবাঁধে হাসপাতালে ভর্তি জখম দলীয় কর্মীকে দেখতে মন্ত্রী
আমার কথা, কাঁকসা, ৯ জুলাই:
শনিবার পঞ্চায়েত নির্বাচন চলাকালীন আক্রান্ত হন তৃণমূল কর্মী শৈলেন বাউরী।
গুরুতর আহত অবস্থায় শৈলেন বাউরীকে কাঁকসার রাজ বাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার দুপুর আড়াইটে নাগাদ আহত শৈলেন বাউরীকে দেখতে হাসপাতালে আসেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার।
এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার আক্রান্ত তৃণমূল কর্মীর স্বাস্থ্যের খোঁজখবর নেন চিকিৎসকদের কাছে।
পাশাপাশি দল তার পাশে রয়েছে বলে আক্রান্ত তৃণমূল কর্মীকে আশ্বাস দেন।
এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও তার সাথে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ছাত্র পরিষদের ব্লক সভাপতি রাজেশ কোনার।
রাজেশ কুমার জানিয়েছেন গতকাল বিজেপি ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মী শৈলেন বাউরীকে মারধর করে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজ বাঁধের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন মন্ত্রী পাশাপাশি দল আগামী দিনে তার পাশে রয়েছে বলে তাকে আশ্বাস দেওয়া হয়েছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।



