বারাবনিতে তৃণমূল সিপিএম সংঘর্ষ
আমার কথা, বারাবানি, ১০ জুলাই:
পুচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুনডি গ্রামে গতকাল রাত্রি নটা থেকে তৃণমূল সিপিএমের সংঘর্ষ।
জানা গেছে নতুনডি গ্রামেরই কিছু ছেলে লক্ষ্মী মন্দির পাড়ায় এসে গল্প করছিল। সেই সময় সিপিআইএমের তপন দাস ও দীপক দাস নামে এই কজন ছেলেকে বাধা দেয় এবং বলে “তোরা টিএমসি করিস এই পাড়ায় কি করছিস চল পালা”
তারপরে ওই কয়েকজন ছেলে লক্ষ্মী মন্দিরের ওইখান থেকে ছুটে পালিয়ে যায়। এরপর দীপক পাল নামে ওই এলাকার এক যুবক এলাকায় পৌঁছোনোর কিছুক্ষণ পরেই তপন দাসের নেতৃত্বে প্রায় প্রায় ৩০ থেকে ৪০ জনের মত লোক নিয়ে এসে চড়াও হয় প্রদীপ পালের বাড়িতে বলে অভিযোগ। ব্যাপক হারে ইটপাথর ছুঁড়ে তাদের বাড়িতে দুজন ইট পাথরে চোট লাগে ঘটনায় পুলিশ পৌঁছে গিয়ে কয়েকজনকে আটক করেছে। তারা প্রায় প্রত্যেকেই সিপিএমের কর্মী। এখনো গোটা গ্রাম থমথমে। গতকাল রাত থেকে এলাকায় পুলিশি টহল চলছে। আজ ঘটনাস্থলে গেছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি পথিক রায়, হিরাপুর বারাবনি থানার সার্কেল ইন্সপেক্টর শিবনাথ পাল।
এই ভাঙচুরের ব্যাপার আমরা কথা বলেছিলাম স্থানীয় যার ঘর ভাঙচুর করেছে দিলীপ পালের সঙ্গে
সিপিআইএমে তপন দাসের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু উনি গ্রাম ছাড়া এখন।
কথা বলেছিলাম বারাবনি ব্লক তৃণমূলের অসিত সিং এর সঙ্গে।



