দেখা মেলেনি বিরোধীদের, কাঁকসায় পিকনিকের মেজাজে শাসক দল
আমার কথা, কাঁকসা, ১০ জুলাই:
কাঁকসার আমলাজোড়া পঞ্চায়েতের শোকনা গ্রামে উধাও সিপিএম। উৎসবের আমেজে মাতল গ্রামবাসীদের সাথে তৃণমূল কর্মীরাও। সোমবার সকাল থেকে
রীতিমত কয়েকশো মানুষের জন্য গ্রামেরই একটি জায়গায় রান্না হলো ভাত,ডাল, সবজি আর মাংস,চাটনি পাঁপড়।
দুপুর থেকেই পাত পেড়ে খেলেন গ্রামের কয়েকশো মানুষ।
রীতিমত পিকনিকের আমেজে গোটা গ্রামের মানুষ এদিন সামিল হন।
কাঁকসা ব্লকের তৃণমূলের ছাত্র পরিষদের ব্লক সভাপতি রাজেশ কোনার জানিয়েছেন গ্রামের মানুষ সকাল থেকেই ভোট উৎসবে মেতে আনন্দের সাথে ভোট দিচ্ছেন।
ভোট দেওয়ার সাথে সাথে তারা পিকনিকে মেতে উঠেছেন।
গ্রামে সিপিআইএম এর কোথাও দেখা নেই। গত শনিবার ভোটের সময় সিপিআইএম যেভাবে তান্ডব চালিয়েছিল, তার প্রতিরোধ করেছিলো তৃণমূল কর্মীরা।যার কারণে অনেকেই আহত হয় সেদিন।
তাই আজকে সকলে নির্ভয়ে ভোট দেওয়ার সাথে গোটা গ্রাম আনন্দে মেতেছেন।



