+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা দুই বোনের, একজন বাঁচলেও মারা গেল অপরজন

Ad Image
Ad Image

ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা দুই বোনের, একজন বাঁচলেও মারা গেল অপরজন

admin June 18, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৮জুনঃ

গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল অষ্টম শ্রেণীর এক ছাত্রী। মৃত ওই ছাত্রীর নাম খাসমুন খাতুন(১৪)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পান্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রাম সংলগ্ন তিলাবনী ডাঙ্গাল ধাওড়া এলাকায়। এই একই ঘটনায় খাসমুনের সাথে আত্মহত্যার চেষ্টা করে খাসমুনের দিদি নাজমুন খাতুন। যদিও ঘটনাক্রমে সে প্রাণে বেঁচে যায়।

জানা গেছে, ওই দুই বোনের বাবা মকবুল মিঞা পেশায় একজন রিক্সাচালক। উখরায় একটি হিন্দি মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণীতে খাসমুন ও নবম শ্রেণীতে পরাসুনা করত নাজমুন। এই দুই বোনের বাবা মকবুল জানান যে আজ বৃহস্পতিবার তিনি সকালে রিক্সা নিয়ে বেরিয়ে যান কাজে। বাড়িতে দুই বোন একাই ছিল। বেলা ১১টা ৩০ নাগাদ তার কাছে খবর আসে যে, দুই বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। কিন্তু চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখে যে ঘরের মধ্যে দুই বোন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে প্রতিবেশীরা তড়িঘড়ি তাদের ফাঁস মুক্ত করে। নাজমুন প্রাণে বেঁচে গেলেও মারা যায় খাসমুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পান্ডবেশ্বর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

Post Views: 5,171
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN