+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডাল, পান্ডবেশ্বর, দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সব কটি পঞ্চায়েত তৃণমূলের দখলে

Ad Image
Ad Image

অন্ডাল, পান্ডবেশ্বর, দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সব কটি পঞ্চায়েত তৃণমূলের দখলে

admin July 11, 2023

আমার কথা, প: বর্ধমান, ১১ জুলাই:

খনি অঞ্চলে ঝড়ে উড়ে গেল বিরোধীরা, সবকটি পঞ্চায়েত জিতলো তৃণমূল। প্রত্যাশিত ফল, উন্নয়নের পক্ষে রায় দিয়েছে মানুষ মত তৃণমূলের ।

মঙ্গলবার সকাল আটটার পর অন্ডাল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর-ফরিদপুর ব্লকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ভোট গণনা । শুরু থেকেই বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বিরোধীদের থেকে শাসকদলের এগিয়ে থাকার খবর আসতে শুরু করে । সময় যত গড়িয়েছে বিরোধীদের থেকে শাসকদলের ব্যবধান ততই বেড়েছে । পাণ্ডবেশ্বর ব্লকের ছ’টি, দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছ’টি ও অন্ডাল ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের সবকটিতেই জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস । সবুজ ঝড়ে ম্লান্য হয়েছে বিরোধীরা ।

অন্ডাল ব্লকের উখরা গ্রাম পঞ্চায়েতে ২৭ টি আসনের মধ্যে ২৫ টি জিতেছে তৃণমূল, দুটি আসনে জিতেছে নির্দল প্রার্থীরা । খান্দরা গ্রাম পঞ্চায়েতে ২৩ টি আসনের মধ্যে তৃণমূল কুড়িটি ও সিপিএম জিতেছে তিনটি আসনে । মদনপুর পঞ্চায়েতে ২৫ টি আসনের মধ্যে তৃণমূল ২২ টি ও সিপিএমের ঝুলিতে গেছে তিনটি আসন । কাজোরা পঞ্চায়েতে ২৫ টি আসনের মধ্যে তৃণমূল ২৩ টি ও সিপিএম জিতেছে দুটি আসনে । অন্ডাল পঞ্চায়েতের ২৬ টি আসনের মধ্যে সিপিএম পেয়েছে একটি আসন, বাকি ২৫ টি আসনে জিতেছে তৃণমূল । দক্ষিণখন্ড পঞ্চায়েতের ১৬ টি আসনের মধ্যে সবকটি আসনে জিতেছে তৃণমূল, এখানে খাতা খুলতে পারেনি বিরোধীরা । শ্রীরামপুর পঞ্চায়েতের ছ’টি আসনের মধ্যে চারটি তৃণমূল ও বিজেপি জিতেছে দুটি আসনে । রামপ্রসাদপুর পঞ্চায়েতে ২২ টির মধ্যে ২১ টি জিতেছে তৃণমূল, সিপিএম পেয়েছে একটি আসন । অন্ডাল ব্লকের ১৬৮ টি আসনের মধ্যে সিপিএম ১২ টি, নির্দল দুটি আসনে জিতলেও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কোন আসন পায়নি ।

অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা গ্রাম পঞ্চায়েতে ২১ টি আসনের মধ্যে তৃণমূল কুড়িটি ও সিপিএম একটি আসন পেয়েছে । গৌড়বাজার পঞ্চায়েতে ১১ টির মধ্যে দশটি তৃণমূল একটি আসন জিতেছে বিজেপি । প্রতাপপুর পঞ্চায়েতে ১৬ টি আসনের মধ্যে ১৬ টি জিতেছে তৃণমূল, বিরোধীরা এখানে কোন আসন পাইনি । ইছাপুর পঞ্চায়েতে ২১ টি আসনের মধ্যে ২১-টি আসন জিতেছে তৃণমূল । জেমুয়া পঞ্চায়েতের ১৭ টির মধ্যে সব কটি আসনে জিতেছে তৃণমূল । ব্লকের গোগলা পঞ্চায়েতে এবার ভোট হয়নি । ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ টি আসনের সবকটিতেই জিতেছে তৃণমূল ।

অন্যদিকে বৈদ্যনাথপুর, কেন্দ্রা, ছোড়া, হরিপুর, বহুলা, নবগ্রাম পাণ্ডবেশ্বর ব্লকের ছ’টি গ্রাম পঞ্চায়েতেই জিতেছে তৃণমূল । ব্লকের বহুলা গ্রাম পঞ্চায়েতে একটি আসন সিপিএম জিতেছে । বাদবাকি সব আসনেই জিতেছে তৃণমূলে । দলের বিপুল জয়ের পর তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান এটা মানুষের জয়, কর্মীদের জয়, উন্নয়নের জয় । তিনি বলেন বিরোধীরা জোটবদ্ধ হয়ে ষড়যন্ত্র করেছিল, মানুষ তাদের কাছে মাথানত করেনি । উন্নয়নের পক্ষে রায় দিয়েছে জনতা বলে জানান নরেন্দ্রনাথ বাবু ।

Post Views: 2,626
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN