+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুঃস্থ ছাত্রীর চোখের চিকিৎসার জন্য খনি অঞ্চলে এগিয়ে এলো এক স্বেচ্ছাসেবী সংস্থা

Ad Image
Ad Image

দুঃস্থ ছাত্রীর চোখের চিকিৎসার জন্য খনি অঞ্চলে এগিয়ে এলো এক স্বেচ্ছাসেবী সংস্থা

admin June 18, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৮জুনঃ

হঠাৎই ছাত্রীর চোখের দৃষ্টি সাময়িকভাবে নষ্ট হয়ে গিয়েছিল। দৃষ্টি ফিরলেও আগামী দিনে দৃষ্টিহীন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান চিকিৎসকরা । মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন তাঁর অভিভাবকেরা। অবশেষে ছাত্রী চোখের চিকিৎসার খরচ যোগানোর জন্য এগিয়ে এসেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ঘটনাটি উখরা গ্রাম পঞ্চায়েতের চনচনি এলাকার।

ছাত্রীর মা রেহানা খাতুন জানান তার স্বামী দিনমজুর। তিন মেয়ে এক ছেলে নিয়ে তাদের পরিবার। বছর ষোলোর বড় মেয়ে স্থানীয় স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। মাস দুয়েক আগে পড়ার সময় হঠাৎই মেয়ের বাম চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছিল। কিছুদিন পর চোখের দৃষ্টিশক্তি ফিরলেও চোখটি বিকৃত (ট্যারা) হয়ে যায়। দ্রুত চিকিৎসা না করালে আগামী দিনে বরাবরের মতো দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে বলে চিকিৎসকরা জানান, যা শুনে স্থানীয় চিকিৎসকদের পাশাপাশি একাধিক বড় হাসপাতালেও ছুটে যান তারা । চোখের বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেন চিকিৎসকরা। তার জন্য হাজার দশেক টাকার প্রয়োজন। লকডাউন এর কারণে বর্তমানে স্বামীর কোন কাজ নেই। পাশাপাশি  রেহানাদেবীর আরো অভিযোগ পরিবারের একশ দিনের কাজের বই থাকলেও কোনো কাজ তারা পায়নি। তাই মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা গ্রাস করে গোটা পরিবারকে। মেয়েটির পরিবারের আর্থিক কথা জানার পর ‘ডোনার ক্লাব’ নামে একটি স্থানীয়  স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে আছে মেয়েটির চিকিৎসার জন্য।

সংস্থার সভাপতি পাপাই দাস বলেন বিষয়টি জানার পর তার পরিবারের সঙ্গে কথা বলে আমরা মেয়েটির  চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছি । বৃহস্পতিবার মেয়েটির বাড়ি গিয়ে চিকিৎসার প্রাথমিক খরচের জন্য সংস্থার পক্ষ থেকে নগদ ও চেক সহ দশ হাজার টাকা তুলে দেন। সেই সাথে এক মাসের জন্য রেশন ও আনাজপাতি ও দেওয়া হয়েছে পরিবারটিকে । সংস্থাটির স্বতঃস্ফূর্ত সাহায্য পেয়ে খুশি ছাত্রীর পরিবার। ছাত্রীর মা রেহানা দেবী বলেন মেয়ের চিকিৎসার জন্য সংস্থার অবদান কোনদিন ভুলবো না। এরা আমার কাছে ভগবানের সমতুল্য।

Post Views: 888
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN