+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডালে ফাঁকা বাড়িতে চুরি, পুলিশের জালে ৭ দুষ্কৃতি

Ad Image
Ad Image

অন্ডালে ফাঁকা বাড়িতে চুরি, পুলিশের জালে ৭ দুষ্কৃতি

admin June 20, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২০জুনঃ

ফের আসানসোল দুর্গাপুর পুলিশের সাফল্য। চুরি যাওয়া সামগ্রী সহ চোরের দলকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের আজ আদালতে তোলা হবে বলে জানা গেছে।

অন্ডাল থানার উখরা আউট পোস্টের অন্তর্গত শঙ্করপুর ক্যান্টিন এলাকার বাসিন্দা মিতা কর্মকার নামে এক মহিলা গত তিন মাস ধরে অন্ধ্রপ্রদেশে তার ছেলের কাছে গেছিলেন। ফাঁকা বাড়ির সুযোগে মিতাদেবীর বাড়িতে হানা দেয় দুষ্কৃতির দল। এরপর মিতাদেবী বাড়ি ফিরে দেখেন তার বাড়িতে চোরের দল ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। গতকাল অর্থাৎ শুক্রবার তিনি উখরা আউট পোস্টে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ওই এলাকা থেকেই মহঃ জহর আলি, সেখ দিলবর, সেখ সরগুর, সেখ গুলাম রসুল। সেখ আলমগীর, সেখ আলি হুসেন ও সেখ হান্নান নামে সাতজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। সাথে উদ্ধার করা হয় চুরি যাওয়া সামগ্রী যার মধ্যে রয়েছে পোশাক, বাসনপত্র, সোনার গয়না, একটি ল্যাপটপ সহ আরো বেশ কিছু দ্রব্যাদি। পুলিশ সুত্রে জানা গেছে ধৃতরা প্রত্যেকেই ক্যান্টিন এলাকার বাসিন্দা। প্রসঙ্গতঃ দিন কয়েক আগে ওই একই এলাকায় এক ইসিএল আধিকারিকের বাড়িতেও চুরি হয়। পুলিশের প্রাথমিক অনুমান সেই চুরির পছনেও এই দলটির হাত থাকতে পারে। বিষয়টির সত্যতা যাচাই করতে সাথে এই সব চুরির পেছনে আরো কোনো দুষ্কৃতি জড়িত কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাই পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে আজ ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

Post Views: 3,443
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN