+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সালানপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ জয়ী তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে

Ad Image
Ad Image

সালানপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ জয়ী তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে

admin July 29, 2023

আমার কথা, আসানসোল, ২৯ জুলাই:

সালানপুর থানার অন্তর্গত কালীতলা এলাকায় এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল ওই এলাকারই তৃণমূলের এক জয়ী প্রার্থীর বিরুদ্ধে। এ বিষয়ে বিজেপি প্রার্থী সহ আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সাথে অন্যান্য বিজেপি কর্মীরাও উপস্থিত ছিলেন।যদিও এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল।
ঘটনা প্রসঙ্গে জানা যায় এবারের পঞ্চায়েত ভোটের বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়ে ছিলেন ঝর্ণা রুইদাস। অপর দিকে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে ছিলেন নিরুপমা রুইদাস। যদিও বিজেপি প্রার্থী নির্বাচনে হেরে যান এবং তৃণমূলের নিরুপমা জয় লাভ করে। তবে বিজেপির কর্মীর অভিযোগ নিরুপমা রুইদাস তার বাড়িতে দলবল নিয়ে হামলা চালায় এবং বাড়ির সকলকে মারধর করে বলে অভিযোগ। যার জন্য বিজেপির বিধায়িকা সালানপুর থানায় অভিযোগ দায়ের করেন। বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পল জানান পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই সালানপুরের তৃণমূলের গুন্ডা বাহিনী বিজেপির কর্মীদের উপর হামলা চালিয়েছে তাই আজ তাদের সাথে দেখা করতে এলাম।
নির্বাচনের দিন হারিসাডি গ্রামে এক বিজেপির প্রার্থীর বাড়ী হামলা চালায়, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তার বাড়িতে দেখা করলাম এবং দলের হয়ে আজ ওই সকল বিজেপির যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হল।তাছাড়া আজকেও এক বিজেপি কর্মীর উপর হামলা হয় তারই প্রতিবাদে সালানপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।
এদিকে তৃণমূলের জয়ী প্রার্থী নিরুপমা জানান বিজেপির অভিযোগ একেবারে মিথ্যা। তারা পারিবারিক ঝামেলাকে রাজনৈতিক রঙ চাপানোর চেষ্টা করছে। তিনি জানান ঝর্ণা রুইদাসের সাথে পাড়ার অন্য এক মহিলার ঝামেলা বাঁধে সেইসময়। তাদের ঝামেলা আটকাতে গেলে তাকেও মারধর করা হয়। এতে রাজনৈতিক কোন কারন নেই।

Post Views: 309
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN