+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   “ও লাভলী”-র প্রচারে দুর্গাপুরে এসে রুদ্রনীলকে কটাক্ষ মদন মিত্রের

Ad Image
Ad Image

“ও লাভলী”-র প্রচারে দুর্গাপুরে এসে রুদ্রনীলকে কটাক্ষ মদন মিত্রের

admin August 7, 2023

আমার কথা, দুর্গাপুর, ৭ আগস্ট:

“ও লাভলি” সিনেমায় চালকল মালিকের ভূমিকায় দেখা যাবে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। এই সিনেমা মুক্তি পেতে চলেছে ২৫ শে আগস্ট। ইতিমধ্যেই রাজ্যের মানুষ দিন গুনতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে “ও লাভলী” সিনেমার প্রমোশনে যাচ্ছেন অন্যান্য অভিনেতাদের সাথে মদন মিত্র। সোমবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি সিনেমা হলে প্রমোশনে আসেন তিনি। “ও লাভলী” সিনেমা দেখার আবেদন রাখলেন উৎসুক জনতার কাছে। মদন মিত্রকে দেখে ভিড় জমায় উৎসুক জনতা। এই সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছে গোটা বাংলার মানুষ।

তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদারের নামে মন্তব্য করে বিতর্কের মুখে বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। দুর্গাপুর থেকে এই প্রসঙ্গে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন কে রুদ্রনীল গায়ে মাখে না মাথায় মাখে??? ওকে তো পাতেই দেওয়া যায়না, বাইরে কেউ নিয়ে তো বেরোতেই পারবে না রুদ্রনীল কে, রুদ্রনীলকে আক্রমণ শানিয়ে মদন মিত্র বলেন,আগে তুই জিতে এসে দেখা তারপর সংসদীয় গণতন্ত্রতে কথা বলবি, ঘুরিয়ে রুদ্রনীলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

শিক্ষা দুর্নীতি কান্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মান সম্মান নিয়ে টানাটানি হয়েছে, সোমবার বিকেলে দুর্গাপুর থেকে এমনটাই মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এই প্রসঙ্গ নিয়ে বিধায়ক মদন মিত্রকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন বাড়ির বউ ছাড়া পেয়েছে ভালো কথা। তারপরেই তিনি বলেন শিক্ষায় দুর্নীতি হয়েছে বলেই দল ব্যবস্থা নিয়েছে, আর এই দুর্নীতির জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মান সম্মান নিয়ে টানাটানি হয়েছে। যারা এই কাজ করেছে তাদের পাপের বিচার নেই।

Post Views: 607
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN