+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দলের প্রতি বিরুদ্ধারচরন, ব্লক যুব সভাপতির পদ থেকে অপসারন গণেশ বাদ্যকরকে

Ad Image
Ad Image

দলের প্রতি বিরুদ্ধারচরন, ব্লক যুব সভাপতির পদ থেকে অপসারন গণেশ বাদ্যকরকে

admin August 10, 2023

আমার কথা, অন্ডাল, ১০ আগস্ট:

অন্ডাল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পদ থেকে অপসারন করা হলো গণেশ বাদ্যকর-কে । সিপিএমের সমর্থনে উপপ্রধান হওয়ায় তাকে বহিষ্কার করা হলো বলে জানান জেলা যুব সভাপতি কৌশিক মন্ডল ।

আজ বৃহস্পতিবার অন্ডাল ব্লকের খান্দরা গ্রাম পঞ্চায়েতে সম্পূর্ণ হয় বোর্ড গঠন প্রক্রিয়া। সর্ব সম্মতিক্রমে প্রধান নির্বাচিত হন তৃণমূলের অপর্ণা বাদ্যকর। ভোটাভুটিতে জিতে উপপ্রধান হন অন্ডাল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গণেশ বাদ্যকর। ১৩-১০ ভোটে তিনি হারান দলের মনোনীত উপপ্রধান পদপ্রার্থী আশীষ ভট্টাচার্যকে। অভিযোগ উপপ্রধান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য গণেশ বাবুর নাম প্রস্তাব করেন সিপিএমের তিনজন জয়ী পঞ্চায়েত সদস্যের একজন। সিপিএমের তিনটি ভোট গণেশ বাবুর পক্ষে পড়ে। তাদের সমর্থনেই তিনি উপ প্রধান হন বলে অভিযোগ করেন দলের মনোনীত পরাজিত প্রার্থী আশীষ ভট্টাচার্য। বিষয়টি জানার পরেই তৎপর হয় শাসক দলের নেতৃত্বে। এদিন সন্ধ্যে বেলায় তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দলের অন্ডাল ব্লক সভাপতি কালোবরন মন্ডলের উপস্থিতিতে যুব জেলা সভাপতি কৌশিক মন্ডল গণেশ বাদ্যকরকে যুব ব্লক সভাপতি পদ থেকে বহিষ্কারের কথা জানান। দলের নির্দেশ উপেক্ষা করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোটাভুটিতে দাঁড়ানো ও সিপিএমের সমর্থনে উপপ্রধান হওয়ার অপরাধে তাকে বহিষ্কার করা হলো বলে জানান কৌশিক বাবু। বিষয়টি নিয়ে অপসারিত গণেশ বাদ্যকরের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 565
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN