+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   স্কুলের সামনে বাইকের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের, রোমিওদের উৎপাতে জেরবার স্থানীয়রা

Ad Image
Ad Image

স্কুলের সামনে বাইকের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের, রোমিওদের উৎপাতে জেরবার স্থানীয়রা

admin August 11, 2023

আমার কথা, অন্ডাল, ১১ আগস্ট:

স্কুলের গেটের সামনে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির ল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে উখরা পি,জি বালিকা বিদ্যামন্দিরের রাস্তার সামনে। পুলিশ বাজেয়াপ্ত করেছে ঘাতক বাইক-টি।

সম্প্রতি কলকাতার বেহালায় স্কুলের সামনেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় এক নাবালক ছাত্রের। ঘটনাটি ঘিরে রাজ্যজুড়ে তোলপাড় হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। তারপরই বিভিন্ন স্কুলে প্রশাসনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের দেওয়া হচ্ছে পথ সচেতনতার পাঠ। কিন্তু পরিস্থিতির উন্নতি যে হয়নি শুক্রবার উখরা পি,জি গার্লস স্কুলের সামনে বাইকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তা ফের প্রমাণ হল। মৃত ব্যক্তির নাম সাধন ভান্ডারী (৬২)। এদিন বেলা ১০:১৫ নাগাদ স্কুলের গেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন উখড়া গ্রামের ভান্ডারী পাড়ার বাসিন্দা সাধন বাবু। সেই সময়ে দ্রুতগতির একটি বাইক সাধন বাবুকে সজোরে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ফের ধাক্কা মারে সামনে দাঁড়িয়ে থাকা একটি টোটোর পেছনে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাধন বাবু। রক্তে ভেসে যায় সারা শরীর। ঘটনায় আহত হন বাইক আরোহী এক কিশোরও। স্থানীয়রা দ্রুত টোটো-তে করে আহত সাধন বাবু ও বাইক আরোহী কিশোরকে নিয়ে যান খান্দরা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। আঘাত গুরুতর হওয়ায় দুজনকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। ওই হাসপাতালে চিকিৎসকরা সাধন বাবুকে মৃত বলে ঘোষণা করেন। আহত কিশোর বর্তমানে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে পুলিশ সূত্রে খবর।

অন্ডাল থানার এক পুলিশ আধিকারিক জানান ঘাতক বাইকটি আটক করা হয়েছে। চিহ্নিত করা হয়েছে ঘাতক বাইকটির চালক ও সঙ্গীদের। জিজ্ঞাসাবাদের জন্য অভিভাবকদের সাথে নিয়ে তাদের থানায় ডাকা হয়েছে। তবে নিহতের পরিবার থেকে এখনো লিখিত অভিযোগ হয়নি বলে থানা সূত্রে খবর। ঘটনার পর যান নিয়ন্ত্রণ নিয়ে প্রশাসনের ভূমিকায় সরব হয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ স্কুল বসার আগে ও ছুটির পর এই রাস্তায় বাইক নিয়ে দাপিয়ে বেড়ায় কিছু রোমিও দল। এদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি স্থানীয়দের। স্কুলের প্রধান শিক্ষিকা ঈপ্সিতা দে জানান ঘটনার পর পুলিশকে অনুরোধ করেছি স্কুলের সময়ে রাস্তায় যান নিয়ন্ত্রণের নিয়ে ব্যবস্থা নিতে। স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা উখরা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত উপপ্রধান শরণ সাইগল বলেন রোমিওদের উৎপাত বন্ধ করতেই হবে। তার জন্য যা যা করার আমরা করব বলে জানান তিনি।

Post Views: 4,462
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN