+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রাজনৈতিক সৌজন্যতা, বামেদের বন্ধ দলীয় দপ্তর খুলে দিলেন তৃণমূলের বিধায়ক

Ad Image
Ad Image

রাজনৈতিক সৌজন্যতা, বামেদের বন্ধ দলীয় দপ্তর খুলে দিলেন তৃণমূলের বিধায়ক

admin September 8, 2023

আমার কথা, পান্ডবেশ্বর, ৮ সেপ্টেম্বর:

পঞ্চায়েত ভোটের সময় বিরোধের কারণে তালাবন্ধ করে দেওয়া হয়েছিল, এবার সেই সিপিএমের কার্যালয় খুলে দিলেন তৃণমূলের জেলা সভাপতি। অন্ডালের কাজোড়ার ঘটনা।

সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটের দিন তৃণমূল সিপিএম সংঘর্ষের তেঁতে উঠেছিল অন্ডালের কাজোড়া মোড় এলাকা। হামলা পাল্টা হামলায় দু-দলের কার্যালয়ে ঘটেছিল ভাঙচুরের ঘটনা। ঘটনার পরই কাজোড়া মোড়ে সিপিএমের কার্যালয়টি তালা বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ উঠেছিল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। তখন থেকে বন্ধ ছিল কার্যালয়টি। শুক্রবার সন্ধ্যায় সেই কার্যালয়ের তালা খুলে দেন স্বয়ং তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। নরেন্দ্রনাথ বাবু তালা খুলে সেই চাবি তুলে দেন সিপিএম নেতা বংশ গোপাল চৌধুরীর হাতে। রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকলে এলাকার মানুষজন ও দু দলের সমর্থকরা।

বংশবাবু জানান ভোটের সময় ছোটখাটো বিবাদ এর ঘটনা ঘটেই থাকে। তৃণমূলের জেলা সভাপতি আমাদের পার্টি অফিসের তালা খুলে সৌজন্যে দেখিয়েছেন। আজ থেকে এই অফিসে বসে দলের কর্মীরা রাজনৈতিক কাজ করবেন। নরেন্দ্রনাথ বাবু বলেন আমরা গণতন্ত্রে বিশ্বাসী। উত্তেজনার বসে অন্য দলের অফিসে তালা মারা সঠিক কাজ নয়। আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে সেদিকে নজর থাকবে বলে জানান নরেন্দ্রনাথ বাবু।

Post Views: 474
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN