+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কয়লাখনি বেসরকারীকরন রুখতে শ্রমিকদের একজোট হওয়ার ডাক শতাব্দীর

Ad Image
Ad Image

কয়লাখনি বেসরকারীকরন রুখতে শ্রমিকদের একজোট হওয়ার ডাক শতাব্দীর

admin September 9, 2023

আমার কথা, লাউদোহা, ৯ সেপ্টেম্বর:

কেন্দ্রীয় সরকারের কয়লা খনি বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা করল কয়লা খাদান শ্রমিক কংগ্রেস সংগঠন। রবিবার এই সভাটি হয় ইসিএল এর ঝাঁঝরা এরিয়ার এমআইসি কোলিয়ারি চত্বরে। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, সাংসদ শত্রুঘ্ন সিনহা, শতাব্দী রায়, বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রমিক সংগঠন কেকেএসি-র সভাপতি হরেরাম সিং, আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় সহ অন্যরা।

এদিনের প্রতিবাদ সভায় কেন্দ্রীয় সরকারের শিল্প ও শ্রমনীতির বিরুদ্ধে সরব হন উপস্থিত বক্তারা। শতাব্দী রায় বলেন কয়েকদিন আগে কেন্দ্রের মন্ত্রীর কাছে আমরা বাংলার এমপিরা গিয়েছিলাম বিভিন্ন খাতে আটকে রাখা বকেয়া টাকা দেবার দাবি জানাতে। মন্ত্রী ছিলেন না তার দপ্তরের এক আধিকারিক আমাদের জানান আপনারা বকেয়া টাকা চাইতে এসেছেন, আর পশ্চিমবাংলার বিজেপির নেতারা কদিন আগে এসেছিলেন যাতে টাকা দেওয়া না হয় তা বলতে। শতাব্দী রায় বলেন এ থেকে প্রমাণ হয় তৃণমূল বাংলার মানুষের জন্য রাজনীতি করে আর বিজেপি রাজনীতি করে বাংলার মানুষের সাথে বঞ্চনা করার জন্য। বিজেপি কেন্দ্রে সরকারে থাকলে দেশের সব সম্পদ বিক্রি করে দেবে। কয়লা খনি বেসরকারিকরণ রুখতে শ্রমিকদের এক জোট হওয়ার আহ্বান জানান শতাব্দী ।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রের বিজেপি সরকার শ্রমিক বিরোধী নীতি নিয়ে চলছে। শ্রমিকদের আন্দোলনের অধিকার কেড়ে নিয়েছে। ৫১ হাজার কোটি টাকা তোলার জন্য কেন্দ্রের বিজেপি সরকার লাভজনক রাষ্ট্রয়াত্ব সংস্থাগুলি বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে কয়লা শিল্পও রয়েছে। কয়লা শিল্পে বেসরকারিকরণ রুখতে তৃণমূল বদ্ধপরিকর। সেই জন্য এক মাস ব্যাপী ধারাবাহিক আন্দোলন কর্মসূচি নিয়েছে শ্রমিক সংগঠন কেকেএসসি। আগামী ১১ অক্টোবর সাকতোড়িয়াতে ইসিএলের হেডকোয়ার্টার ঘেরাও করা হবে বলে জানান ঋতব্রত।

Post Views: 468
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN