+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   স্থানীয় বিধায়ক কারচুপি করে ভোটে জিতেছেন- নরেনকে বিঁধলেন শুভেন্দু

Ad Image
Ad Image

স্থানীয় বিধায়ক কারচুপি করে ভোটে জিতেছেন- নরেনকে বিঁধলেন শুভেন্দু

admin September 15, 2023

আমার কথা, পান্ডবেশ্বর, ১৫ সেপ্টেম্বর:

মোদির যোগ্য নেতৃত্বে দেশ এগোচ্ছে। উন্নয়ন, অর্থনীতির বিকাশ ঘটছে, আর বাংলা ক্রমশ অতলে যাচ্ছে। উন্নয়ন নেই, রাজ্য সরকার মেতে আছে মেলা আর খেলাতে, পাণ্ডবেশ্বরে বিজেপির দলীয় জনসভাতে একথা বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুক্রবার বিকেলে পাণ্ডবেশ্বরের শীতলপুর কোলিয়ারি দূর্গা মন্দির চত্বরে হল বিজেপির জনসভা। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, দুই বিধায়ক অগ্নিমিত্রা পাল, লক্ষণ ঘড়ুই, বিজেপি নেতা জিতেন তেওয়ারি সহ অন্যরা। এদিনের সভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বক্তৃতার শুরুতেই শুভেন্দু বাবু বলেন ন’বছরে প্রধানমন্ত্রীর মানব কল্যাণ ও সুশাসনের কথা দেশ ব্যাপী প্রচার করার কর্মসূচি নিয়েছে দল। তারই অঙ্গ হিসাবে আজকের এই সভা বলে জানান তিনি। এরপরই তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে দেশজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। চন্দ্রযান অভিযান, জি-২০ সম্মেলনের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। বলেন নরেন্দ্র মোদি আজ শুধু ভারতের নেতা নন তিনি এখন বিশ্বগুরু। তার জন্যই আজ বিদেশে ভারতের সম্মান বেড়েছে। অর্থনীতিতে ভারত আজ বিশ্বের পঞ্চম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আজ যে কোন প্রয়োজনে ভারতের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।

এরপরই শুভেন্দু বাবু রাজ্যের কথা বলতে গিয়ে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হন। বলেন এখানকার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য কিছুই করেননি। তিনি যদি কিছু করে থাকেন তা করেছেন শুধুমাত্র নিজের পরিবারের জন্য। বাংলার উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে কালীঘাটের বন্দোপাধ্যায় পরিবারের। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন যাওয়া নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু বাবু। বলেন মুখ্যমন্ত্রী বলছেন তিনি নাকি শিল্প আনতে স্পেন গিয়েছেন। যিনি সিঙ্গুরে প্রস্তাবিত টাটার কারখানার সীমানা পাঁচিল ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছেন তিনি শিল্প আনতে গেছেন এটা বিশ্বাসযোগ্য নয়। বলেন মুখ্যমন্ত্রীর জন্য এই রাজ্যের মানুষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। অভিযোগ করেন এই রাজ্যে কয়লা, বালি, পাথর সব সিন্ডিকেটের মাধ্যমে লুট হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন ভাইপো হচ্ছে একটা চোর। নিজের স্বার্থসিদ্ধির জন্য নিজের বউ, শালিকাকেও তিনি চোর বানিয়ে ছেড়েছেন।

পাণ্ডবেশ্বর এর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কেও এদিনের সভাতে বিস্ফোরক কথা বলেন শুভেন্দু বাবু। বলেন এখানকার বিধায়ক মানুষের ভোটে জেতেনি। গননা কেন্দ্রে কারচুপি করে জিতেছেন। প্রতিমাসে দু’বার এখানকার বিধায়ক কালীঘাটে টাকা পাঠান। তার প্রমাণও আছে বলে দাবি করেন বিরোধী দলনেতা। শুভেন্দু বাবুর তোলা অভিযোগ সম্পর্কে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন শুভেন্দু অধিকারী লোডশেডিং করে জেতা বিধায়ক। লোডশেডিং বিধায়কের কথাই কিছু যায় আসে না বলে জানান নরেন বাবু।

Post Views: 443
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN