+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মিসেস ইন্ডিয়া খেতাব জিতলেন অন্ডালের গৃহবধূ

Ad Image
Ad Image

মিসেস ইন্ডিয়া খেতাব জিতলেন অন্ডালের গৃহবধূ

admin September 17, 2023

আমার কথা, অন্ডাল, ১৭ সেপ্টেম্বর:

মিসেস ইন্ডিয়া ২০২৩ খেতাব জিতলেন অন্ডালের গৃহবধূ পায়েল দাস। পায়েলের সাফল্যে এখন খুশির হওয়া অন্ডালে। ফ্যাশন জগতে পাকাপাকিভাবে থাকতে চান বলে জানালেন পায়েল।

১০-ই সেপ্টেম্বর কলকাতার শিয়ালদা বাগুইআঁটিতে আয়োজন করা হয়েছিল মিসেস ইন্ডিয়া ফ্যাশন প্রতিযোগিতা। বেসরকারি ফ্যাশন সংস্থা সিবায়ানা ফ্যাশন গ্রুপ আয়োজিত এই প্রতিযোগিতায় অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে মিসেস ইন্ডিয়া খেতাব পান অন্ডালের পায়েল দাস। পায়েলের শ্বশুরবাড়ি অন্ডালের নর্থ বাজার কবিরাজ গলি রোডে। বাবার বাড়িও অন্ডালে। বাড়িতে স্বামী, ছেলে ও মেয়েকে নিয়ে পায়েলের সংসার। আপাতমস্তক গৃহবধূ হলেও পায়েল এর চিন্তাভাবনা অন্যদের থেকে বরাবরই আলাদা। রয়েছে নতুন কিছু করার ইচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাসে পায়েল অংশ নিয়েছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় “দিদি নাম্বার ওয়ান” অনুষ্ঠানে। অনুষ্ঠানে সেরা হয়ে পেয়েছিলেন দিদি নাম্বার ওয়ান শিরোপা।

এরপরে অংশ নেন কলকাতায় আয়োজিত মিসেস ইন্ডিয়া ফ্যাশন প্রতিযোগিতায়। রাজ্যের প্রায় ২০০০ প্রতিযোগী এতে অংশ নিলেও চূড়ান্ত পর্বে মনোনীত হন ১৫ জন প্রতিযোগী। তার মধ্যে অন্যতম পায়েল দাস। চলতি মাসের ১০ তারিখ কলকাতার বাগুইআঁটিতে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতাটি হয়। অন্যদের পেছনে ফেলে মিসেস ইন্ডিয়া ২০২৩ খেতাব পান পায়েল। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় ছিল চারটি বিভাগ। ক্যাটওয়াক, ট্যালেন্ট রাউন্ড, ওয়েস্টার্ন রাউন্ড ও প্রশ্ন উত্তর পর্ব। প্রতিটি পর্বে পায়েল সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। গৃহবধুর সাফল্যে এখন খুশি হাওয়া অন্ডালে।

উল্লেখ্য ২০২২ সালের অক্টোবর মাসে ব্যাঙ্গালোরে আয়োজিত মিসেস ইন্ডিয়া ফ্যাশন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন অন্ডালের উখড়া গ্রামের রথতলার গৃহবধূ সুস্মিতা সুনা দাস। ঠিক এক বছরের মাথায় মিসেস ইন্ডিয়া খেতাব জয়ী হয়ে গৃহবধূদের সকলের ধারাবাহিকতা বোঝায় রাখলেন পায়েল।

মিসেস ইন্ডিয়া খেতাবজয়ী পায়েল দাস জানান এই সাফল্য সম্ভব হয়েছে স্বামীসহ পরিবারের সকলের সহযোগিতায় । ফ্যাশন, মডেলিং জগতে স্থায়ীভাবে কাজ করতে চাই বলে জানান পায়েল।

Post Views: 3,133
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN