+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা আবহে এবার দুর্গাপুরে অনলাইনে জগন্নাথদেবের পুজোর ব্যবস্থা

Ad Image
Ad Image

করোনা আবহে এবার দুর্গাপুরে অনলাইনে জগন্নাথদেবের পুজোর ব্যবস্থা

admin June 23, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৩জুনঃ

করোনার থাবা একদিকে যেমন কেড়ে নিয়েছে মানুষের সামাজিক অবস্থান তেমনই এই থাবা থেকে রেহাই পায়নি ধর্মীয় অনুষ্ঠানও। বাঙ্গালীর আব্রো মাসে তেরো পার্বন আর এই পার্বনের মধ্যে একটি অন্যতম অনুষ্ঠান হল রথযাত্রা। বেশ কয়েক মাস আগে থেকে এই রথযাত্রার প্রস্তুতি শুরু হয়। কিন্তু এ বছর বিশ্বব্যাপি করোনার আক্রমনে সেই রথযাত্রার অনুষ্ঠানে পড়েছে ভাঁটা। করোনার আক্রমন থেকে বাঁচতে তাই শিল্পাঞ্চল দুর্গাপুরে ইসকন সহ একাধিক রথযাত্রা উৎসব নমো নমো করে সাড়লেন উদ্যোক্তারা।

বেশ কড়াকড়ির মধ্যে দিয়ে এ বছর দুর্গাপুরের ইসকন মন্দিরে রথযাত্রা উতসব শুরু হল। পুজোর নিয়ম মানার জন্য মন্দির প্রাঙ্গণেই তৈরী করা হয়েছে মাসির বাড়ি। সেখানেই নয় দিন থাকবে জগন্নাথদেব। আজ সামাজিক ও স্বাস্থ্যবিধি পালনের জন্য নিয়ম করে ২০জন করে ভক্তদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সুধু তাই নয় মন্দিরে ঢুকতে গেলে প্রথমেই পা ধুয়ে, মুখে মাস্ক পড়ে ঢুকতে হবে। সাথে স্যানিটাইজার দিয়ে ভক্তদের নিজেদের জীবানুমুক্ত করতে হয়। পাশাপাশি ভক্তদের কথা মাথায় রেখে মন্দির কমিটি এ বছর অনলাইনের মাধ্যমে সব কিছুর ব্যবস্থা করেছে। অনলাইনের মাধ্যমে ভগবান দর্শণ থেকে শুরু করে পুজোও দিতে পারবেন তাঁরা বলে জানানো হয় মন্দির কমিটির পক্ষ থেকে।

অপরদিকে, বি জোনের জগন্নাথ দেবের মন্দিরেও সামাজিক দুরত্ব বজায় রেখে পুজো দেন ভক্তরা। করোনার সংক্রমনের বিষয়টি মাথায় রেখে থার্মাল স্ক্রিনিং করে স্যানিটাইজার ব্যবহার করে তবেই মন্দিরে প্রবেশের অনুমতি পান ভক্তরা। সাথে অবশ্যই পরতে হয় মাস্ক। তবে করোনা সংক্রমন সহ সামাজিক দুরত্বের কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে শিল্পাঞ্চলের সব থেকে জনপ্রিয় রাজীব গান্ধী মেলা ময়দানের রথযাত্রা উপলক্ষ করে যে মেলা বসে সেই মেলা। সব মিলিয়ে এ বছর শিল্পাঞ্চল দুর্গাপুরে পালিত হল  প্রাণহীন রথযাত্রা উৎসব।

করোনা আবহে এড়াতে দুর্গাপুরে ভক্তদের জন্য অনলাইনে জগন্নাথদেবের পুজোর ব্যবস্থা

Post Views: 1,397
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN