+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডাল শুট আউট কান্ডে মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ডেপুটেশন

Ad Image
Ad Image

অন্ডাল শুট আউট কান্ডে মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ডেপুটেশন

admin September 20, 2023

আমার কথা, অন্ডাল, ২০ সেপ্টেম্বর:

শুট আউট কাণ্ডে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবিতে বুধবার অন্ডাল থানায় বিক্ষোভ কর্মসূচি করল বামেরা । দেওয়া হলো ডেপুটেশন । তিনজনকে গ্রেফতার করা হয়েছে দাবি পুলিশের ।

চলতি মাসের ১১ তারিখ রাত্রি সাতটা, সাড়ে সাতটা নাগাদ সিঁদুলি পঞ্চায়েত অফিসের সামনে গুলিবিদ্ধ হন সিপিআইএম সমর্থক বুদ্ধদেব সরকার নামে এক ব্যক্তি । তাকে লক্ষ্য করে ছোড়া হয় তিনটি গুলি, একটি গুলি তার হাতে লাগে । পরের দিন অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন সুশান্ত বাউরী নামে এক প্রত্যক্ষদর্শী । এফ আই আর দায়ের করা সত্ত্বেও পুলিশ এখনো পর্যন্ত দুষ্কৃতীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ । রেফারে নাম থাকা সমস্ত দুষ্কৃতিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এই দাবীতে আজ বুধবার অন্ডাল থানার গেটে বিক্ষোভ কর্মসূচি করা হয় বামেদের পক্ষ থেকে ।‌ সিপিআইএম কর্মী সমর্থকরা ছাড়াও এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছিলেন সিপিআই দলের নেতাকর্মী সমর্থকেরাও । বেলা ১১ টা থেকে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলে । পরে থানার আধিকারিক এর হাতে ডেপুটেশন দেওয়া হয় । সিপিআইএম নেতা প্রবীর মন্ডল জানান গুলি কাণ্ডে জড়িত দুষ্কৃতীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে । সবাই তাদের দেখতে পাচ্ছে, কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না । গুলি কাণ্ডে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি ছাড়াও এলাকায় কয়লা বালির অবৈধ কারবার চলছে । সেগুলিও বন্ধ করার দাবি ডেপুটেশনে জানানো হয়েছে বলে তুফান বাবু জানান । ইতিমধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ শামীম, কৃষ্ণা তাঁতুয়া ও অক্ষয় বাধ্যকর নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । আদালতের নির্দেশে তারা রয়েছে পুলিশি হেফাজতে । বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে বলে থানা সূত্রে খবর ।

Post Views: 364
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN