+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা

Ad Image
Ad Image

কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা

admin October 18, 2023

আমার কথা, দুর্গাপুর, ১৮ অক্টোবর:

শিল্পাঞ্চল দুর্গাপুরে এসে অবৈধ কয়লা পাচারের সিন্ডিকেট নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে এর জন্য তিনি যেমন মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন, তেমনই এই বিষয় সাংবাদিকরা কেন চুপ রয়েছে তা নিয়েও তুললেন প্রশ্ন।

প্রসঙ্গত: ফের নতুন উদ্যোমে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে শুরু হয়েছে অবৈধ কয়লার কারবার। ২১ সেপ্টেম্বর থেকে নতুন সিন্ডিকেটের হাত ধরে এই কয়লার পাচার শুরু হয়েছে। ১লা সেপ্টেম্বর আমাদের পত্রিকা “সময়ের ধ্বনি” ও ৪ঠা সেপ্টেম্বর আমাদের অনলাইন নিউজ পোর্টাল “আমার কথা নিউজ” এ এই নতুন সিন্ডিকেট চালু হতে চলেছে বলে সর্বপ্রথম খবর প্রকাশিত হয়েছিল। সেই খবরের সত্যতা প্রমানিত হয় ২১ সেপ্টেম্বর বারাবনি থেকে যেদিন প্রথম বেআইনি কয়লা ভর্তি ৮০ টি ট্রাক বেরিয়েছিল পাচারের উদ্দেশ্যে। এরই মধ্যে রানীগঞ্জের নারায়নকুড়িতে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। অবৈধভাবে কয়লা চুরি করতে গিয়ে খোলামুখ কোলিয়ারীর চাল ধসে চাপা পড়ে মৃত্যু হয় তিনজনের। যদিও বিরোধীরা দাবি করছেন পুলিশ ও প্রশাসন আসল তথ্য চেপে যাচ্ছে। তিনজন নয় সাতজনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। এদিকে ওয়াকিবহাল মহল মনে করছে নতুন সিন্ডিকেটে কয়লার জোগান দিতে গিয়েই এই বিপত্তি। এই দুই খবরের জেরে কয়লা পাচারের বিরুদ্ধে সরব হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ১৩ অক্টোবর আসানসোলে দাঁড়িয়ে তিনি দেন কড়া পদক্ষেপের হুশিয়ারি। এরপর মঙ্গলবার দুর্গাপুরে একটি পুজোর উদবোধন করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনিও এই অবৈধ কয়লা কারবারের নতুন সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হন। রানীগঞ্জের ঘটনারও তীব্র নিন্দা করে দায়ভার চাপান রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর, তেমনই আবার সাংবাদিকরা কেন এই বিষয়ে নীরব রয়েছে বলেও প্রশ্ন তোলেন। এদিকে, বিজেপির রাজ্য সভাপতির হুশিয়ারীর পর কেটে গেছে আরো পাঁচটা দিন। কিন্তু এখনো সেভাবে দেখা গেল না কোনো পদক্ষেপ নিতে। তবে রানীগঞ্জের ঘটনার পর বিধায়িকা অগ্নিমিত্রা পল রানীগঞ্জ থানার সামনে ধর্ণা দিয়েছিলেন। এছাড়া সেভাবে কোনো বড় পদক্ষেপ নিতে এখনো পর্যন্ত্য দেখা যায়নি বিরোধীদের। অথচ কয়েক মাস আগে পর্যন্ত এই অবৈধ কয়লা কারবার নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে তদন্ত করতে দেখা গেছিল। গ্রেফতারও হয়েছিলেন ইসিএলের বেশ কয়েকজন আধিকারিক, কিন্তু ফের কয়লা পাচার শুরু হল অথচ তা নিয়ে বিজেপি গর্জালেও বর্ষাচ্ছে না কেন তা নিয়ে প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।

Post Views: 454
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN