+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর মহকুমা প্রশাসনিক দফতরে ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা, আরো তিনজনের করোনার রিপোর্ট পজিটিভ

Ad Image
Ad Image

দুর্গাপুর মহকুমা প্রশাসনিক দফতরে ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা, আরো তিনজনের করোনার রিপোর্ট পজিটিভ

admin June 29, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৯জুনঃ

দুর্গাপুর মহকুমা প্রশাসনের দফতরে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই দুজন ডেপুটি ম্যাজিস্ট্রেট করোনা পজিটিভ ধরা পড়েছে। এবার এক সাথে আরো তিনজনের রিপোর্ট পজিটিভ আসায় এবার বেশ চিন্তিত ওই দপ্তরের অন্যান্য কর্মী থেকে শুরু করে আধিকারিকরা।

চলতি মাসের ২৬ তারিখে মহকুমা প্রশাসনের এক ডেপুটি ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত হয়ে মলানদিঘির করোনা হাসপাতালে ভর্তি হন। আজ অর্থাৎ সোমবার পর্যন্ত্য মহকুমা প্রশাসনের দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশপাশি ওই দফতরে পঞ্চাশজন কর্মী ও আধিকারিকের লালারস সংগ্রহ করে তা পরীক্ষা করার জন্য পাঠানো হয়। এরপরেই গত শনিবার আরো এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের রিপোর্ট পজিটিভ আসে। ঘটনার খবর জানাজানি হতেই শহর দুর্গাপুরে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই আতঙ্কে এবার ঘৃতাহুতি হল যখন জানা গেল আরো তিনজনের রিপোর্টেও করোনা পজিটিভ ধরা পড়েছে।

মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান যে, যেভাবে একের পর এক রিপোর্ট পজিটিভ আসছে তাতে এই মুহূর্তে দফতর খোলা ঝুঁকির কাজ হবে। তাই এখনই দফতর খোলার কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আগামীকাল থেকে দফতরের যাবতীয় কাজকর্ম আধাকারিকরা তাদের বাড়িতে বসেই করবেন অনলাইনের মাধ্যমে।

Post Views: 3,513
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN