+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   এবার দুর্গাপুর মহিলা কলেজে বর্ধিত ফি’র প্রতিবাদে বিক্ষোভে ছাত্রীরা

Ad Image
Ad Image

এবার দুর্গাপুর মহিলা কলেজে বর্ধিত ফি’র প্রতিবাদে বিক্ষোভে ছাত্রীরা

admin June 29, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৯জুনঃ

শুধু বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুল নয়, ফি নিয়ে প্রতিবাদে সামিল হলেন দুর্গাপুরের সরকারী কলেজের ছাত্রীরা। মাসিক ফি বেশ নেওয়া হচ্ছে এই অভিযোগে আজ সোমবার বিক্ষোভ দেখান দুর্গাপুর ওমেনস’ কলেজের পড়ুয়ারা। তাদের অভিযোগ যেখানে অন্যান্য সরকারী কলেজে যা ফি নেওয়া হচ্ছে তার থেকে কমপক্ষে হাজার খানেক টাকা বেশী ফি নেওয়া হচ্ছে।

জয়িতা চাকলাদার নামে এক ছাত্রী জানান যে, গত মার্চ মাসের পর থেকে কলেজে কোনো ক্লাস হয়নি। অনলাইনে ক্লাস হলে কলেজ থেকে বিদ্যুতের বিল, জেনারেটরের জন্য টাকা চাওয়া হচ্ছে। অন্যান্য সরকারী কলেজ গুলোতে যেখানে ৭৬০টাকা করে ফি নেওয়া হচ্ছে সেখানে এই মহিলা কলেজের ছাত্রীদের থেকে ২০০০-৪০০০টাকা পর্যন্ত্য ফি চাওয়া হচ্ছে বলে অভিযোগ। তাদের আরো অভিযোগ যেখানে করোনার কারনে অনেক অভিভাবক কর্মহীন হয়ে পড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী স্কুল কলেজগুলোকে ফির বিষয়টি যতটা কমে সম্ভব নেওয়ার আবেদন জানিয়েছেন সেখানে এই মহিলা কলেজে কমাওর বদলে আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে। তবে শুধু এ বছর নয় গত তিনবছর ধরেই এই কজেলে ফি নিয়ে আন্দোলন করছেন ছাত্রীরা অথচ কলেজ কর্তৃপক্ষ সে বিষয়ে কোনো কর্ণপাতই করছেন না বলে অভিযোগ। তাই আজ তাঁরা কলেজে এসে বিক্ষোভে সামিল হন। সাথে তাঁরা এও হুঁশিয়ারী দেন যে, কর্ত্ররপক্ষ যদি তাদের বিষয়টি সহমর্মিতার সাথে না দেখেন তাহলে তাঁরা আজ সারাদিন কলেজে বিক্ষোভ চালিয়ে যাবেন।

Post Views: 2,097
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN