+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কয়লা শিল্পের বেসরকারীকরন নীতির বিরুদ্ধে লাউদোহায় বিক্ষোভ

Ad Image
Ad Image

কয়লা শিল্পের বেসরকারীকরন নীতির বিরুদ্ধে লাউদোহায় বিক্ষোভ

admin July 2, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২জুলাইঃ

কেন্দ্রীয় সরকারের কয়লা শিল্পের বেসরকারীকরন নীতির বিরুদ্ধে একাধিক কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি একযোগে টানা তিন দিন কয়লা শিল্পে ধর্মঘটের ডাক দিয়েছে আজ থেকে। বৃহস্পতিবার ধর্মঘটের প্রথম দিনেই উত্তেজনা ছড়ালো লাউদোহার ফরিদপুর থানার অন্তর্গত ইসিএলের ঝাঁজরা প্রজেক্টে।

সকাল আটটা থেকে ধর্মঘটের সমর্থনে জমায়েত করে সিটু, বিএমএস, এইচএমএস, আইএনটিইউসি ও এআইটিইউসি শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা। ধর্মঘটের বিরোধিতায় পাল্টা জমায়েত করে আই এনটিটিইউসি অনুমোদিত কয়লা খাদান  শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা। বচসা থেকে দুদলের সমর্থনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের সমর্থকরা।

ধর্মঘটিরা কলিয়ারী বন্ধের পাশাপাশি পরিবহনের বেশ কিছু গাড়ি রাস্তা আটকায়। অভিযোগ ইসিএল কর্তৃপক্ষ নিয়ম নীতি না মেনেই ওভারলোডিং গাড়ি রাস্তায় চলাচল করাচ্ছে। যার ফলে নিত্যদিন ঘটে দুর্ঘটনা । ধর্মঘটিরা ওই গাড়ি গুলি আটকে বিক্ষোভ দেখতে থাকলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পাঁচজন শ্রমিক সংগঠনের নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। আটকের বিরোধিতায় ধর্মঘটে সামিল শ্রমিক সংগঠনের সমর্থকরা থানার সামনে এসে বিক্ষোভ শুরু করেন । ঘটনাস্থলে আসেন সিপিআইএমের প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জী । তিনি অবিলম্বে আটক  নেতাদের বিনা শর্তে ছেড়ে দেবার জন্য । অবশেষে চাপে পড়ে আটক নেতাদের বিনা শর্তে ছেড়ে দেয় পুলিশ।

Post Views: 1,188
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN