+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পঃবর্ধমান তৃণমূলের চেয়ারম্যানের সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে বিতর্ক

Ad Image
Ad Image

পঃবর্ধমান তৃণমূলের চেয়ারম্যানের সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে বিতর্ক

admin March 26, 2024

আমার কথা, আসানসোল, ২৬ মার্চঃ

তৃণমূল কংগ্রেসের কুলটি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা পশ্চিমবর্ধমান জেলার চেয়ারম্যান উজ্জ্বলচ্যাটার্জীর সোশ্যাল মিডিয়ায় একটি  পোস্টকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তাঁর পোস্টে লেখা রয়েছে “তৃণমুল কংগ্রেসের সংখ্যালঘু সেলে যে পরিবর্তন করা হয়েছে সে বিষয়ে আমার সঙ্গে বিন্দুমাত্র আলোচনা করা হয়নি। স্পষ্ট করে একটা কথাই বলছি যদি কোনোরকম দুর্নীতির অভিযোগ ওঠে তা হলে যিনি যুক্ত এবং যিনি তাকে দায়িত্ব দিয়েছেন একমাত্র তারাই দায়বদ্ধ থাকবেন।কুলটিতে দল এই বিষয়ে কোনো দায়িত্ব নেবে না”। আর সোশ্যাল মিডিয়ায় উজ্জ্বলবাবুর এই পোস্ট ঘিরে নির্বাচনের আগে ঘাস ফুল শিবির বেশ বিপাকে।

এই বিষয়ে বিজেপি নেতা কিষ্ণেন্দুমুখার্জী বলেন আসানসোলের মাথা ও কুলটির মাথা তৃণমূল  কংগ্রেসের দুটো মাথার লড়াই চলছে। তবে  সার্কাস পার্টি তৃণমূল কংগ্রেসের মাছ তারা মাথা কাটবে না লেজা এটা তারাই ঠিক করবে।

অপর দিকে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস বলেন প্রাক্তন বিধায়কের যা রাজনীতির পরিস্থিতি, দল ধীরে ধীরে তাঁকে কোনঠাসা করে দিচ্ছে এবং কোথাও না কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলেই তো আলোচনা করেনি। যদি তা না থাকতো কুলটি ব্লকের তৃণমূল নেতৃত্বের সাথে আলোচনা করে করতো।

এই বিষয়ে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বলেন সোশ্যাল মিডিয়ার পোস্টে দাদা যা বলেছেন সঠিক বলেছেন কারণ কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং ব্লক নেতৃত্ব এই বিষয়টি জানেন না এবং আরো বলেন যে জেলার নেতৃত্বর কাছে আবেদন করেন যে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির সাথে আলোচনা করলে ভালো হয় কারণ মানুষের কাছে বার্তা অন্যরকম যাচ্ছে। তাই জানিয়ে করলে ভালো হয়। একইসাথে আরো বলেন আমাদের একটা জায়গায় খুব দুঃখ করি যে জেলা নেতৃত্ব কুলটি ব্লকে অনেক সময় আসেন, কিন্তু ব্লকের নেতৃত্বকে জানিয়ে আসেন না আমাদের এইটা খুব দুঃখ লাগে। বেশির ভাগ আমারা জানতেই পারি না জেলার নেতারা হঠাৎ চলে আসেন।  জেলা নেতৃতের কাছে আবেদন করবো কুলটির বিষয় যখন কোনো কিছু সিদ্ধান্ত নেবেন আমার মনে হয় কুলটির প্রাক্তন বিধায়ক তথা জেলা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী ও কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায়ের সাথে আলোচনা করে নিলে ভালো হয় এবং কুলটি ব্লকে এলে  আমাদের জানিয়ে এলে ভালো হয়। তবে গোষ্ঠী কোন্দলের বিষয় উড়িয়ে দেন তিনি।

তবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েগেছে আর তার মধ্যেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে যা বিরোধীদের পালে হাওয়া দিতে সুবিধা হবে মনে করছেন রাজনৈতিক বিশ্বষজ্ঞরা। সুত্রের খবর কুলটি ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি করা হয়েছে আসানসোল পুরনিগমের পুরপিতা নাদিম আখতার ওরফে বাবলুকে। সম্ভবত এই নাদিমকে নিয়ে ক্ষোভ জানিয়েছেন উজ্জ্বল চ্যাটার্জী।

Post Views: 711
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN