+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে

Ad Image
Ad Image

সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে

admin March 31, 2024

আমার কথা, দুর্গাপুর, ৩১ মার্চ:

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে নিয়ে বিতর্কের শেষ নেই। প্রচারের শুরুর দিন থেকে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন দিলীপ। এবার দিলীপ ঘোষের সাথে নাম যুক্ত হল তাঁর নিরাপত্তারক্ষীর। অভিযোগ উঠছে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষী সাংবাদিক সহ সাধারন মানুষের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করছে। এমনকি ধাক্কা মেরে ফেলে দেওয়ারও অভিযোগ উঠছে।
অভিযোগ, রবিবাসরীয় প্রচারে বেরিয়ে বুদবুদে যখন দিলীপ ঘোষ জন সংযোগে ব্যস্ত, সেই সময় সাংবাদিকরা দিলীপ ঘোষের কাছে এগোতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করেন প্রার্থীর নিরাপত্তারক্ষী। এমনকি ধাক্কা দিয়ে সরিয়েও দেন বলে অভিযোগ। এরপর ফের সান্ধ্যকালীন প্রচারে বিজেপি প্রার্থী দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোনের বিবেকানন্দ রোডে যান সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তা নিয়ে প্রতিবাদ জানাতে গেলে সাংবাদিকদের সাথে বিতন্ডায় জড়িয়ে পড়েন নিরাপত্তারক্ষীরা।
এই ঘটনার তীব্র নিন্দা করেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি বলেন, যেমন দিলীপ ঘোষ যেমন মানুষ, তার নিরাপত্তারক্ষীও তো তেমনই হবে। যে মা বোনেদের সম্মান দিতে জানে না, সে বাংলার মানুষদের কি সম্মান দেবে, আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি”।

Post Views: 764
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN