+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   “তৃণমূল সাংসদের টাকাও ফিরিয়ে এনে উন্নয়নে খরচ করেছি”, দাবি বিজেপি প্রার্থীর

Ad Image
Ad Image

“তৃণমূল সাংসদের টাকাও ফিরিয়ে এনে উন্নয়নে খরচ করেছি”, দাবি বিজেপি প্রার্থীর

admin April 11, 2024

আমার কথা, অন্ডাল, ১১ এপ্রিলঃ

আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী করা হয়েছে সুরেন্দ্র সিং আহলুওলিয়াকে। প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণার পর বৃহস্পতিবার তিনি পৌঁছান নিজের কেন্দ্র আসানসোলে। এদিন বিকালে দিল্লি থেকে বিমানে অন্ডাল বিমানবন্দরে নেমে হুটখোলা গাড়িতে চড়ে সমর্থকদের সাথে সড়ক পথে পাড়ি দেন আসানসোল। বিমানবন্দরে প্রার্থীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, কুলটির দলীয় বিধায়ক অজয় পোদ্দার সহ কর্মী সমর্থক ও পদ্ম ফুলের নেতারা। বিমানবন্দরের বাইরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে তার কাজের খতিয়ান নিয়ে প্রশ্নের উত্তরে আহলুওলিয়া জানান পাঁচ বছরে এলাকার উন্নয়নে ১৭ কোটি টাকা খরচ করেছি। ওই কেন্দ্রে আগে যিনি তৃণমূলের সাংসদ ছিলেন (মমতাজ সংঘমিতা) তিনি যে টাকা খরচ করতে পারেননি সেই টাকাও ফিরিয়ে এনে উন্নয়নের কাজে খরচ করেছি বলে দাবি করেন তিনি। বলেন দু-একদিনের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে সাংসদ হিসেবে কি কাজ করেছি তার খতিয়ান প্রকাশ করব। উল্লেখ্য রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় আসানসোলের পদ্মফুল প্রার্থীর সম্পর্কে আত্মীয় হন। সেই প্রসঙ্গে আহলুওলিয়া বলেন ব্যক্তিগত সম্পর্ক আর রাজনীতি দুটো আলাদা বিষয়।এটিকে গুলিয়ে ফেলা ঠিক নয়। বলেন আমি একটা দল করি, উনি অন্য একটা দল করেন। কে কোন দল করবে সেটা ব্যক্তিগত বিষয়।

Post Views: 594
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN