+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডালে তৃণমূলের তারকা প্রার্থীর রোড শো-তে জনতার ঢল

Ad Image
Ad Image

অন্ডালে তৃণমূলের তারকা প্রার্থীর রোড শো-তে জনতার ঢল

admin April 18, 2024

আমার কথা, অন্ডাল, ১৮ এপ্রিল:,

তিনি এলেন, দেখলেন, জয় করলেন, আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার রোড শো-তে দেখা গেল এমনই চিত্র। কয়েক হাজার কর্মী সমর্থক প্রার্থীর সাথে রোড শো তে হাঁটলেন। আসা যাওয়ার পথের প্রার্থীকে দেখতে উপচে পড়লো জনতার ভিড়।

মঙ্গলবার অন্ডাল গ্রাম পঞ্চায়েত এলাকায় আসানসোল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবারের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার নামে পড়েছিল নিখোঁজ সাংসদ লেখা পোস্টার। অন্ডাল গ্রাম বিজেপি লেখা এই পোস্টার নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক। পোস্টার পড়ার একদিন পরেই এদিন বৃহস্পতিবার ভোট প্রচারে অন্ডাল গ্রামে আসেন প্রার্থী শত্রুঘ্ন সিনহা। প্রয়োজনীয় কাজে তিনি দিল্লি গিয়েছিলেন । এদিন বিকেল চারটে পনেরো নাগাদ দিল্লি থেকে সরাসরি বিমানে অন্ডাল আসেন তিনি। সাথে ছিলেন সাংসদ পত্নী পুনম সিনহাও। এয়ারপোর্টে প্রার্থীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, ভি,শিবদাশন দাশু, বিধায়ক বিধান উপাধ্যায়, দলের অন্ডাল ব্লক সভাপতি কালোবরন মন্ডল সহ অন্যরা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দুবচুরিয়া বাস স্ট্যান্ড থেকে হুডখোলা গাড়িতে চড়ে প্রার্থী সস্ত্রীক রোড শো-তে অংশ নেন। দুবচুরিয়া গ্রাম, অন্ডাল গ্রাম, অন্ডাল মোড় হয়ে রোড শো এগিয়ে যায় দিগনালা, অন্ডাল উত্তর বাজার, দক্ষিণ বাজার, রয়ালিটি মোড পেরিয়ে রামপ্রসাদপুর হয়ে শ্রীরামপুর গ্রাম পর্যন্ত। রোড শো-তে প্রার্থীর সাথে হাঁটেন কয়েক হাজার কর্মী সমর্থক। রোড শো এর পথে বিভিন্ন জায়গায় ফুলের মালা, উত্তরীয় পরিয়ে প্রার্থীকে স্বাগত জানানো হয়। সেলিব্রেটি প্রার্থী শত্রুঘ্ন সিনহা কে দেখতে বিভিন্ন রাস্তাতে হাজির ছিলেন অসংখ্য সাধারণ মানুষ। প্রচারের প্রথম দিনই প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখে খুশি দলের কর্মী সমর্থকেরা।

Post Views: 535
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN