+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আসানসোল কেন্দ্রে প্রথম মনোনয়নপত্র জমা করলেন এস.ইউ.সি.আই প্রার্থী

Ad Image
Ad Image

আসানসোল কেন্দ্রে প্রথম মনোনয়নপত্র জমা করলেন এস.ইউ.সি.আই প্রার্থী

admin April 19, 2024

আমার কথা, আসানসোল, ১৯ এপ্রিলঃ

বৃহস্পতিবার অর্থাৎ ১৮ এপ্রিল থেকে আসানসোল লোকসভা কেন্দ্রে শুরু হল মনোনয়ন প্রক্রিয়া। যদিও প্রথমদিন কোনো মনোনয়নপত্র জমা পড়েনি বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে। তবে এদিন তিনটি ডিসিআর কাটা হয়েছিল। দুজন নির্দল ও একজন বিএসপি প্রার্থী হিসেবে ডিসিআর কেটেছিলেন। তবে পরেরদিন অর্থাৎ শুক্রবার মনোনয়নপত্র জমা করলেন এস ইউ সি আই প্রার্থী অমর চৌধুরী।

এদিন জেলাশাসকের দপ্তরে নিজের মনোনয়নপত্র জমা করেন এস ইউ সি আই প্রার্থী চৌধুরী। সারা দেশে মোট ১৫১টি কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করছে এসইউসিআই। অমর চৌধুরী বলেন, “বিজেপি তৃণমূল কংগ্রেস নানা সময়ে রাজ্যে বা কেন্দ্রে সরকার পরিচালনা করেছে। আজকে মানুষের যে সমস্যা তার জন্য পুঁজিবাদীই দায়ী আর এগুলিকে যত্ন করে এইসব দলগুলি। তাই সাধারন মানুষের কন্ঠস্বর ধ্বনিত করার জন্যই আমরা সারা দেশ জুড়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।”

প্রসঙ্গতঃ শুক্রবার ১৯ এপ্রিল থেকে সারা দেশ জুড়ে শুরু হল ১৮তম লোকসভা নির্বাচন। চতুর্থ দফার নিবাচন হবে ১৩ই মে আসানসোল, বর্ধমান-দুর্গাপুর, বর্ধমান পূর্ব সহ পশ্চিমবাংলার মোট ৮টি কেন্দ্রে। গতকাল থেকে শুরু হয়েছে এই সব কেন্দ্রে মনোনয়ন জমা করার প্রক্রিয়া। চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত্য, আর মনোনয়ন প্রত্যাহারের দিন ২৯ এপ্রিল।

সুত্র মারফত জানা গিয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৩ এপ্রিল মনোনয়ন জমা করবেন আসানসোল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা ও বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়া।

Post Views: 463
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN