+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কেউ শোভাযাত্রায়, কেউ সাদামাটা ভাবে, একই দিনে মনোনয়ন জমা তিন প্রার্থীর

Ad Image
Ad Image

কেউ শোভাযাত্রায়, কেউ সাদামাটা ভাবে, একই দিনে মনোনয়ন জমা তিন প্রার্থীর

admin April 23, 2024

আমার কথা, আসানসোল, ২৩ এপ্রিলঃ

মঙ্গলবার জেলা শাসকের কাছে একই দিনে মনোনয়নপত্র জমা করলেন তৃণমূল, বিজেপি, সিপিএম প্রার্থীরা। কেউ বর্ণাঢ্য শোভাযাত্রা করে তো আবার কেউ সাদামাটা ভাবে মনোনয়ন জমা করতে এদিন আসেন জেলা শাসকের দপ্তরে।

রাজনৈতিক ময়দানে তারা চিরপ্রতিদ্বন্দী। আলাদা আলাদা দলের প্রার্থী, মতাদর্শও আলাদা। কিন্তু তিন প্রধান রাজনৈতিক দল তৃণমূল, বিজেপি ও সিপিএম প্রার্থীরা মঙ্গলবার একই দিনে আসানসোল লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা করলেন জেলাশাসকের দপ্তরে। এই লোকসভা আসনে তৃণমূলের হয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন শত্রুঘ্ন সিনহা, বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া ও সিপিএমের জাহানারা খান। এদিন বেলা ১১:৩০ টা নাগাদ প্রথম মনোনয়ন জমা করেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তারপর একে একে এস,এস আলুওয়ালিয়া ও জাহানারা খান মনোনয়ন পত্র জমা দেন। সকাল দশটা নাগাদ আসানসোলের বিএনআর মোড় সংলগ্ন রবীন্দ্র ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে হুডখোলা গাড়িতে চড়ে জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন শত্রুঘ্ন সিনহা। শোভাযাত্রাতে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরসভার মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় সহ অন্যরা। ভগৎ সিং মোড়, সেনর‍্যালে রোড, বিবেকানন্দ সরণি হয়ে শোভাযাত্রা পৌছায় জেলা শাসকের দফতরে। দপ্তরের ভিতর পশ্চিম বর্ধমান জেলা জেলাশাসক তথা জেলার ইলেকশন অফিসার এস পেন্নাবলম এর হাতে মনোনয়নপত্র তুলে দেন শত্রুঘ্ন সিনহা। সে সময় তারকা প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন তার স্ত্রী পুনম সিনহা, প্রার্থীর ইলেকশন এজেন্ট অমরনাথ চট্টোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সম্পাদক ভি, শিবদাসন, শ্রমিক নেতা অভিজিৎ ঘটক সহ অন্যরা। প্রার্থীর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক।

বেলা বারোটা নাগাদ জেলাশাসকের হাতে মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া। মনোনয়নপত্র জমা করার সময় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন তার স্ত্রী, ছেলে ছাড়াও বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, কুলটির বিধায়ক অজয় পোদ্দার, জিতেন তেওয়ারি ও প্রার্থীর ইলেকশন এজেন্ট প্রশান্ত চক্রবর্তী সহ অন্যরা। কোনো শোভাযাত্রা বা মিছিল না করে এদিন বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে আসেন সাদামাটা ভাবে। অন্য দিকে দুপুরবেলায় কর্মী সমর্থকদের সাথে রবীন্দ্রভবন থেকে পায়ে হেঁটে মিছিল করে জেলা শাসকের দপ্তরে পৌঁছান সিপিআইএম প্রার্থী জাহারানা খান। মিছিলে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় সহ সিপিএম ও কংগ্রেসের কর্মী সমর্থকরা।

Post Views: 519
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN