+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   একদিকে গাড়ি চড়ে রোড শো বাবুলের, অন্যদিকে পায়ে হেঁটে প্রচার জাহানারার

Ad Image
Ad Image

একদিকে গাড়ি চড়ে রোড শো বাবুলের, অন্যদিকে পায়ে হেঁটে প্রচার জাহানারার

admin April 29, 2024

আমার কথা, পান্ডবেশ্বর, ২৯ এপ্রিলঃ

তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে সোমবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহায় হুডখোলা গাড়িতে চড়ে রোড শো করলেন আসানসোল কেন্দ্রের পর্যবেক্ষক বাবুল সুপ্রিয়। অন্যদিকে পাণ্ডবেশ্বর এর কুমারডিহি গ্রামে পায়ে হেঁটে প্রচার সারলেন সিপিএম প্রার্থী জাহানারা খান।

সোমবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা এলাকায় হুডখোলা গাড়িতে চড়ে আসানসোল লোকসভা কেন্দ্রের জোড়া ফুল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো করলেন তৃণমূল বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়। এদিন বিকেল চারটে নাগাদ রোড শো এর সূচনা হয় ঝাঁঝরা গ্রাম থেকে। ঢাক বাজিয়ে সূচনা করেন বাবুল স্বয়ং। এরপর হুডখোলা গাড়িতে চড়ে সরপি, মাঝিপাড়া, নবঘনপুর হয়ে রোড শো শেষ হয় লাউদোহা পৌঁছে। এ দিনের কর্মসূচিতে বাবুল সুপ্রিয়র সাথে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা নেতা সুজিত মুখোপাধ্যায়, দলের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরা। রোড শো যাত্রা পথে বাবুল সুপ্রিয়কে দেখতে উৎসাহি জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।

অন্যদিকে এদিন পায়ে হেঁটে কুমারডিহি গ্রাম এলাকায় ভোট প্রচার করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জাহানারা খান। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ কুমারডিহি গ্রামের হাটতলা থেকে প্রচার শুরু হয়। গ্রামের প্রতিটি পাড়াতে কর্মী সমর্থকদের সাথে পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করেন প্রার্থী। সাড়ে দশটা নাগাদ প্রচার পর্ব শেষ হয়। এরপর প্রার্থী প্রচার করেন পার্শ্ববতী শ্যামসুন্দরপুর গ্রাম এলাকাতে। এদিনের প্রচারে প্রার্থীর সাথে কর্মী সমর্থকরা ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর মন্ডল, দামোদর অজয় নর্থ এরিয়া কমিটির সম্পাদক অঞ্জন বকশি সহ অন্যরা। প্রচারের ফাঁকে প্রার্থী জাহানারা খান বলেন প্রচন্ড রোদ তাপ প্রবাহ চলছে তাই সকাল সকাল প্রচারে জোর দিয়েছি। প্রতিটি এলাকাতে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী বলে জানান তিনি।

Post Views: 490
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN