+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বাংলায় দুর্নীতি রুখতে চাই উত্তরপ্রদেশ মডেল: যোগী আদিত্যনাথ

Ad Image
Ad Image

বাংলায় দুর্নীতি রুখতে চাই উত্তরপ্রদেশ মডেল: যোগী আদিত্যনাথ

admin April 30, 2024

আমার কথা, অন্ডাল, ৩০ এপ্রিল:

বাংলায় চলছে দুর্নীতিবাজের সরকার। দাঙ্গাকারীরা এখানে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় । এদের শায়েস্তা করতে বাংলায় চাই ইউ,পি (উত্তর প্রদেশ) মডেল, মঙ্গলবার অন্ডালের খান্দরাতে নির্বাচনী জনসভায় এ কথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার সমর্থনে মঙ্গলবার বিজেপি দলের পক্ষ থেকে অন্ডালের খান্দরা স্টেট ব্যাংকের পেছনের মাঠে নির্বাচনী জনসভা করা হয় । প্রার্থী সুরেন্দ্র সিং অলুওয়ালিয়া, বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, জিতেন্দ্র তেওয়ারি, ছোটন চক্রবর্তীরা ছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । এদিন মুর্শিদাবাদের শক্তিপুর ও বীরভূমের সিউড়িতে দলের জনসভা সেরে বিকেল চারটে নাগাদ যোগী আদিত্যনাথ পৌঁছান খান্দরাতে প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার সমর্থনে হাওয়া জনসভা মঞ্চে । কুড়ি মিনিটের বক্তৃতাতে তিনি পশ্চিমবাংলার তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সমালোচনায় সরব হন । বলেন দিদির সরকারের কারণে বাংলা ক্রমশ সবদিক থেকে পিছিয়ে পড়েছে । বাংলার দুর্দশা দেখে আজ গোটা দেশের মানুষ চিন্তিত । বলেন বাংলায় শিল্প নেই, চাকরি নেই, মহিলাদের নিরাপত্তা নেই । পশ্চিম বাংলায় দুর্গাপুজো, রামনবমীর শোভাযাত্রাতে প্রশাসন বাধা দেয় । দাঙ্গাকারীরা শোভাযাত্রাতে পাথর ছুঁড়ে হামলা চালাই । এখানকার মানুষকে “জয় শ্রীরাম” বলতে দেওয়া হয় না । কেউ যদি তা বলে তাহলে তাকে গুলি করা হয়, মিথ্যা মামলায় ফাঁসানো হয় । বলেন মমতা দিদির সরকার দুর্নীতিগ্রস্ত, দাঙ্গাকারীদের প্রশ্রয় সুরক্ষা দেয় ।

যোগী আদিত্যনাথ বাংলার দুর্দশার পাশাপাশি উত্তরপ্রদেশের উন্নতির কথা তুলে ধরেন । বলেন ৬৫ বছরে কংগ্রেস দেশের জন্য আর ১৫ বছরে মমতা দিদির সরকার পশ্চিমবাংলায় যা করেছে ১০ বছরে ইউ,পিতে তার বহুগুণ উন্নয়ন হয়েছে । উত্তরপ্রদেশে ৫৭ লক্ষ মানুষ ঘর পেয়েছে ।‌ পানীয় জল পেয়েছে । উত্তরপ্রদেশের রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে । গোটা দেশের মানুষ এখন উন্নয়ন দেখতে উত্তর প্রদেশ যান । এটা সম্ভব হয়েছে সুশাসনের জন্য । বলেন উত্তরপ্রদেশের মানুষ এখন নিশ্চিন্তে থাকতে পারে । আর বাহুবলী, দাঙ্গাকারী, দুর্নীতিগ্রস্তরা মাথা নিচু করে রাস্তায় হাঁটে । কেউ নিয়ম ভাঙ্গলে প্রশাসন তাদের উল্টো করে ঝুলিয়ে রাখে । বাহুবলী, দাঙ্গা কারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তি গরিব মানুষদের বিলিয়ে দেওয়া হয় । একইভাবে উন্নয়ন, সুশাসন, সোনার বাংলা গড়তে পশ্চিম বাংলাতেও ইউ,পি মডেল প্রয়োজন বলে সাওয়াল করেন যোগী আদিত্যনাথ ।‌ এর জন্য বাংলাতে দরকার বিজেপির সরকার ।‌ বাংলার মানুষ এবার সেটাই চাইছে বলে দাবি করেন তিনি । পাশাপাশি তিনি আসানসোলের উন্নয়নের জন্য প্রার্থী সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া কে ভোট দেওয়ার আবেদন জানান ।

Post Views: 524
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN