ভিড়িঙ্গীতে তৃণমূল বিজেপির অশান্তি, বিধায়ককে এলাকা ছাড়া করলো তৃণমুল
আমার কথা, দুর্গাপুর, ১৩ মেঃ
দুর্গাপুরের ভিড়িঙ্গী এলাকায় ২৭৭ এসি ৮২ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্ট রাহুল সাহানি’কে বুথে ঢুকতে বাধা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি ধস্তাধস্তি। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইয়ের সাথে বচসায় জড়ান প্ক্রাক্তন তৃণমূলের পুরপিতা রমাপ্রসাদ হালদার। পরে তৃণমূল নেতা কর্মীরা ধাক্কা দিয়ে এলাকা ছাড়া করে বলে অভিযোগ৷ তৃণমূলের অভিযোগ, বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই বুথের সামনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছে। অন্যদিকে লক্ষণ ঘোড়ুই বলেন, “তৃণমূল ভয় পেয়েছে তাই আমাকে বের করে দিচ্ছে” সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী।



