+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   হরিপুরে জিতেনের পথ আটকালো পুলিশ, ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা

Ad Image
Ad Image

হরিপুরে জিতেনের পথ আটকালো পুলিশ, ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা

admin May 13, 2024

আমার কথা, পান্ডবেশ্বর, ১৩ মেঃ

জিতেন্দ্র তিওয়ারির গাড়ি আটকালো পুলিশ, আর তাতে ক্ষোভ উগরে দিলেন পান্ডবেশ্বর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ঘটনাক্রমে ফিরে যেতে বাধ্য হন জিতেন্দ্রবাবু।

চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু হতেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠতে শুরু করে পান্ডবেশ্বর বিধানসভা এলাকায় বেশ কিছু বুথে বিজেপির এজেন্ট বসতে দিচ্ছে না তৃণমুল কংগ্রেসের কর্মীরা। খবর পেয়ে সেই সব এলাকা পরিদর্শণে যান জিতেন্দ্র তিওয়ারি। হরিপুরে ছোঁড়া সিনেমা হল মোড়ে তাঁর গাড়ি আটকায় পুলিশ বলে অভিযোগ।

জিতেন্দ্র তিওয়ারি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমাদের এজেন্টদের বুথে বসতে দিচ্ছে না তৃণমুল। পুলিস সে সব দিকে নজর দিচ্ছে না। আমি জানতে পেরে আমি সেই সব জায়গায় যেতে গেলে পুলিশ আমাকে আটকে দেয়। আমার কাছে নির্বাচন কমিশনের অনুমতি রয়েছে।

অপরদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, জিতেন্দ্র তিওয়ারী পান্ডবেশ্বর বিধানসভা এলাকার বাসিন্দা নন। তিনি নির্বাচনী বিধিভঙ্গ করে এলাকায় প্রবেশ করার চেষ্টা করছিলেন, তাই তাঁকে আটকানো হয়েছে।

প্রায় ঘন্টা দুয়েক ধরে আটকে থাকেন তিনি। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছোন ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ ধীবর। ম্যাজিস্ট্রেটের সাথেও বচসায় জড়ালেন তিনি। আইনি জটিলতা নিয়ে চলতে থাকে দুপক্ষের মধ্যে বাক বিতন্ডা। প্রায় দু ঘন্টা পনেরো মিনিট পর ফিরে গেলেন জিতেনবাবু। যাওয়ার সময় তিনি পুলিস্কে দোষারপ করে বলেন, “পান্ডবেশ্বরে ভোট লুট করছে তৃণমুল আর তাতে মদত দিচ্ছে পুলিশ। আমি সেখানে গেলে তৃণমূলের অসুবিধা হয়ে যাবে তাই পুলিস আমাকে আটকে দিয়েছে। আর এর দায় নিতে হবে পুলিশকেই। সাথে তিনি এও বলেন, “যে যে পুলিস কর্মীরা আমার পথ আটকালেন তাদের বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো।”

প্রসঙ্গতঃ ২০২২ সালে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনেও লাউদোহা এলাকায় প্রবেশের চেষ্টা করেছিলেন জিতেন্দ্র তিওওয়ারি। তখনও তাঁর পথ আটকায় পুলিশ। ওই এলাকা থেকে ফেরত যেতে হয়েছিল তাঁকে।

Post Views: 513
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN