+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   তানসেনে তৃণমূলের পোলিং ক্যাম্পে ভাঙচুর, জখম কয়েকজন

Ad Image
Ad Image

তানসেনে তৃণমূলের পোলিং ক্যাম্পে ভাঙচুর, জখম কয়েকজন

admin May 13, 2024

আমার কথা, দুর্গাপুর, ১৩ মেঃ

আমারাইয়ের ঘটনার রেশ কাটার আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর শিল্পাঞ্চল। দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের তানসেন রোড এলাকায় তৃণমূলের পোলিং ক্যাম্পে ভাঙ্গচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমুলের বিরুদ্ধে তান্ডব চালানোর অভিযোগ আনলো সিপিএম। ঘটনাস্থলে পৌছোয় বিশাল পুলিশ বাহিনী।

তৃণমূলের সংখ্যালঘু সেলের ১নং ব্লকের সভাপতি শাহবাজ খান বলেন, “তানসেনে ঝামেলা হচ্ছে শুনে আমি যখন আসি তখন এখানে এসে দেখি আমাদের ক্যাম্প অফিসে ভাঙচুর চালানো হচ্ছে। আমরা বাধা দিতে গেলে আমাদের ওপরেও হামলা করা হয়। সিপিএম ও বিজেপি যৌথভাবে এই হামলা চালিয়েছি।”

অপরদিকে, সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, “পুলিশের প্রশয়ে তৃনমূল আমাদের ক্যাম্পে ভাঙচুর চালিয়েছে। মহিলাদের হেনস্থা করেছে, গাড়িতে ভাঙচুর করেছে।”

এই ঘটনায় তৃণমূল ও সিপিএমের দুই পক্ষেরই জখম হয়েছেন কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

 

Post Views: 835
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN