+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অপরাধ ছাপ্পা ভোট আটকানো, দুর্গাপুরে সিপিএমের পোলিং এজেন্টের উপর হামলা

Ad Image
Ad Image

অপরাধ ছাপ্পা ভোট আটকানো, দুর্গাপুরে সিপিএমের পোলিং এজেন্টের উপর হামলা

admin June 5, 2024

আমার কথা, দুর্গাপুর, ৫ জুনঃ

অপরাধ ছিল ছাপ্পা ভোট আটকানো আর সেই অপরাধে সিপিএমের এক এজেন্টের উপর আক্রমণের ঘটনায় উত্তাল হল শহর দুর্গাপুর। ভোট পরবর্তী হিংসার ঘটনায় নাম জড়ালো শাসক দলের। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইস্পাত নগরীর আইনস্টাইন রোড এলাকায়।

মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী। এদিন রাতেই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠল। প্রথম ঘটনাতি ঘতেছে দুর্গাপুরের ৩ নং ওয়ার্ডের বি-জোনের আইনস্টাইন রোড এলাকায়। ১৩ই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা নির্বাচনের দিন দুর্গাপুর পূর্ব বিধাম সভা কেন্দ্রের ডিআইভি স্কুলের ৭৯ নম্বর বুথে সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলেন প্রসূন পালিত, সেই দিন বেশ কিছু অচেনা মুখ ভোট দিতে এসেছিল বেশ কিছু লোকজন, অভিযোগ, সেই দিন শুধু মাত্র বুথ স্লিপ দিয়ে ঐ লোকজন এসেছিলো ভোট দিতে, আর এর প্রতিবাদ করেছিলেন প্রসূন পালিত, আটকে দিয়েছিলেন ছাপ্পা ভোট, সেইদিন থেকেই টার্গেট ছিল প্রসূন পালিত, ভোট না দিয়েই ফিরে যেতে হয় ঐ লোকজনদের। আর এরপর গতকাল অর্থাৎ মঙ্গলবার ভোটের ফল ঘোষণা হওয়ার পর রাতেই সিপিআইএমের ঐ পোলিং এজেন্টের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা চার চাকা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা,প্রসূন বাবু ও তার পরিবারের অভিযোগ, এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, সেইদিন ছাপ্পা ভোট রুখে দেওয়াতেই তার ওপর এই আক্রমণ, এখন গোটা পরিবার প্রাণ সংশয়ে ভুগছে।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমুল। সিপিএমের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে।

Post Views: 593
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN