+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে বিজেপি বিধায়কের দফতরে দুষ্কৃতি হানা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Ad Image
Ad Image

দুর্গাপুরে বিজেপি বিধায়কের দফতরে দুষ্কৃতি হানা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

admin June 6, 2024

আমার কথা, দুর্গাপুর, ৬ জুনঃ

ভোট পরবর্তী হিংসা অব্যাহত শিল্পাঞ্চল দুর্গাপুরে। বামেদের পর এবার শাসকদলের কোপে বিজেপি। খোদ বিধায়কের দফতরে দুষ্কৃতি হানার অভিযোগ উঠল আর এর পিছনে হাত রয়েছে তৃণমূলের বলে দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের আর্টারিয়াল রোডের উপর অবস্থিত বিধায়কের দফতরে দুষ্কৃতিরা চড়াও হয়ে অফিসের কম্পিউটার, প্রিন্টার, সাথে আলমারি ভেঙ্গে মূল্যবান নথি নিয়ে পালায়। শুধু তাই নয় পালিয়ে যাওয়ার সময় দফতরের বাইরে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দিয়ে যায় বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। সাথে এও জানা গিয়েছে, দুষ্কৃতিরা বিজেপির রাজ্য নেতৃত্বের ছবি, ফ্লেক্স জঙ্গলে ও ড্রেনে ফেলে দিয়ে যায়।  খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই ও বিজেপি কর্মী সমর্থকরা।

এদিকে, এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার মাত্র দুশো মিটারের মধ্যে থাকা ক্ষুদিরাম মাঠের কাছে বিজেপির দলীয় দফতরের বাইরের দরজা ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের, এই ক্ষেত্রেও অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে, এখানেও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিজেপি বিধায়ক লক্ষন চন্দ্র ঘোড়ুই ও বিজেপি কর্মী সমর্থকরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের অভিযোগ, তৃণমূল ভোটে জেতার পর থেকে সন্ত্রাসের আবহ তৈরী করেছে, আজ এই ছবি সেটারই প্রমান। গতকাল সিপিআইএমের পোলিং এজেন্ট হওয়ার অপরাধে দুই সিপিআইএম নেতার পরিবারের ওপর শাসক দলের আক্রমণ নেমে আসে, এই ঘটনার রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার বিজেপির বিধায়ক ও বিজেপির পার্টি অফিসে দুষ্কৃতীদের তান্ডব এই ক্ষেত্রেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল উঠেছে। যদিও ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়, ভোটে হেরে গিয়ে ভুলভাল বকছে বিজেপি সিপিআইএম পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বের।

Post Views: 667
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN