+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সবজির আকাশ ছোঁয়া দাম নিয়ন্ত্রণে দুর্গাপুরে বাজারে বিশেষ অভিযান

Ad Image
Ad Image

সবজির আকাশ ছোঁয়া দাম নিয়ন্ত্রণে দুর্গাপুরে বাজারে বিশেষ অভিযান

admin July 10, 2024

আমার কথা, দুর্গাপুর, ১০ জুলাইঃ

দেরিতে হলেও বাজারে অগ্নিমুল্য দামে রাশ টানতে অভিযানে নামলো প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই এই অভিযান শুরু। বুধবার সারা রাজ্যের সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে এই অভিযান। এই জেলার দুটি মহকুমা আসানসোল ও দুর্গাপুরের বাজারগুলিতে এই অভিযানে নামলো প্রশাসন। মাস খানেক ধরেই প্রতিটি বাজারের কাঁচা সবজির দাম আকাশ ছোঁয়া। নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের। দুর্গাপুর ও আসানসোল মহকুমায় রয়েছে সাতটি পাইকারী ও একশোরও বেশি খুচরো বাজার। প্রতিটি বাজারেই সবজির দামে লেগেছে আগুন। মঙ্গলবার পর্যন্ত্য পটল বাদে অন্যান্য কাঁচা সবজির দাম ৮০-৯০ এর কাছাকাছি ঘোরা ফেরা করেছে।

দুর্গাপুরের আশীষ মার্কেট দিয়ে শুরু হল এদিনের প্রথম অভিযান। দুর্গাপুর ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এদিন এই ইস্পাত নগরীর এই মার্কেটে অভিযান চালানো হয়। সবজি, মাছ অর্থাৎ কাঁচা বাজারের দাম কেন অস্বাভাবিক হারে বেড়েছে সেই বিষয়েও যেমন তাঁরা খোঁজ খবর নেন, তেমনি পাশাপাশি সাধারন ও ইলেক্ট্রনিক্স দাড়িপাল্লাগুলিও পরীক্ষা করে দেখেন। সেই পরীক্ষায় বেশ কিছু ওজন মাপক যন্ত্রে গরমিল খুঁজে পান আর তারপরেই সেগুলি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি এই ধরনের কারচুপি যে ব্যবসায়ীরা করেছেন তাদেরকেও দপ্তরে ডেকে পাঠনো হয় জিজ্ঞাসাবাদের জন্য।

সোমবার নবান্নতে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই বৈঠক থেকে তিনি সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন আগামী দশদিনের মধ্যে আনাজের দাম কমিয়ে তা যেন সাধারন মানুষের আয়ত্বের মধ্যে আনা হয়। অসাধু ব্যবসায়ীদের পথে আনার নির্দেশ দেন সিআইডি-এসটিএফকেও। বাজারে নজরদারিতে এনফোর্সমেন্ট বিভাগ, পুলিশ, জেলাশাসক, পুলিশ সুপারকে। এরপরেই আজ সকাল থেকে শুরু হয় অভিযান।

কেন সবজির দাম এত বেড়েছে?  এই প্রশ্নের উত্তরে দুর্গাপুরের ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক  জে কে দাস বলেন, “আমরা বিশদে খোঁজ নিয়ে যা জানতে পেরেছি তা হল পাইকারি বাজারে মূল্য কিছুটা নিয়ন্ত্রনে থাকলেও, দাম বেশি নেওয়া হচ্ছে খুচরো বিক্রেতাদের পক্ষ থেকে।” চন্ডিদাস বাজারের এক খুচরো ব্যবসায়ী জানান, “ফলন ও জোগানে ঘাটতিই মুলত; এর জন্য দায়ী। পাইকারি বাজার থেকে সবজি কেনার পর তা বাজারে নিয়ে আসার পথে অনেক সময় সবজি খারাপ হয়ে যাচ্ছে, ফলে সেই ক্ষতির মূল্য যোগ করে বিক্রি করা ছাড়া আমাদের উপায় নেই। ফলে আনাজের দাম বেড়ে যাচ্ছে”

Post Views: 5,175
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN