+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে বেসরকারি কারখানায় বিক্ষোভ ৪৫ জন অসুস্থ শ্রমিকের, নির্বিকার কর্তৃপক্ষ

Ad Image
Ad Image

দুর্গাপুরে বেসরকারি কারখানায় বিক্ষোভ ৪৫ জন অসুস্থ শ্রমিকের, নির্বিকার কর্তৃপক্ষ

admin July 11, 2024

আমার কথা, দুর্গাপুর, ১১ জুলাই:

কারখানা নগরী দুর্গাপুর, ডা: বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর দুর্গাপুর। তাঁর হাত ধরেই এই কারখানা বেষ্টিত শহরটি গড়ে উঠেছিল, আর আজ সেই শিল্পাঞ্চলের মাটি ভিজছে শ্রমিকের চোখের জলে। ৪৫ জন অসুস্থ শ্রমিকের আর্জি কানেও তুলছেন না কারখানা কর্তৃপক্ষ।
দুর্গাপুরের বেসরকারি গ্রাফাইট কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করেছেন স্বপন কুমার দে, মহঃ জয়রা। যারা বর্তমানে কেউ দুরারোগ্য ক্যনসার রোগে ভুগছেন, আবার কেউ পঙ্গু হয়ে যাওয়ার দরুন ঠিক মতো চলা ফেরা করতে পারেন না। ফলে তাঁরা কারখানায় কাজেও যেতে পারছেন না। অথচ তাঁদের এখনও চাকরি রয়েছে। তাঁরা কারখানা কর্তৃপক্ষের কাছে বহুদিন ধরে আবেদন জানাচ্ছেন যে, তাঁরা স্বেচ্ছাবসর নিতে চান আর তার জায়গায় যেন তাঁদের কারোর ছেলে কিংবা জামাইকে এই চাকরিটা দেওয়া হয়, যাতে তাঁরা অন্তত্য দুবেলা খেতে পরতে আর চিকিৎসা করাতে পারেন। কিন্তু অনড় কর্তৃপক্ষে তাঁদের সেই আবেদনে কোনোভাবেই সাড়া দিচ্ছেন না বলে অভিযোগ। দীর্ঘদিন হয়ে গেলেও কাজ হচ্ছে না কারোর। ফলে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় চরম অভাবের মধ্যে দিন কাটছে তাঁদের। তাঁদের অভিযোগ শাসকদলের শ্রমিক সংগঠনের উচ্চ নেতৃত্বের বিরুদ্ধেও। তাঁরা বলেন এমন বিপদের দিনে তাঁরা কোনো শ্রমিক নেতাকে পাশে পাচ্ছেন না।  বৃহস্পতিবার এরকমই ৪৫ জনসুস্থ শ্রমিক ফের কারখানার গেটের সামনে একত্রিত হন। কেউ আসেন ক্রাচ নিয়ে আবার কেউ আসেন অক্সিজেন সিলিন্ডার সাথে নিয়ে। তারা বিক্ষোভে সামিল হন এদিন।

ওই কারখানার আইএনটিটিইউসি নেতা সেখ রমজান বলেন, এনাদের বিষয়টি জেলার দুই মন্ত্রী মলয় ঘতক, প্রদীপ মজুমদার, জশ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটককে একাধিকবার জানানোর পরেও কোনো লাভ হয়নি। তাই এদিন তিনি হুঁশিয়ারি দেন আর বলেন, অসহায় মানুষগুলো যতদিন না সুবিচার পাচ্ছেন ততদিন এই আন্দোলন তিনি তাঁদের হয়ে চালিয়ে যাবেন। তাতে যদি জঙ্গি আন্দোলনের তকমা জোটে, তাতেও তিনি পিছিয়ে যাবেন না।

Post Views: 5,265
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN