+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে নয় মাসের সন্তানকে আছড়ে খুন করে আত্মঘাতী বাবা

Ad Image
Ad Image

দুর্গাপুরে নয় মাসের সন্তানকে আছড়ে খুন করে আত্মঘাতী বাবা

admin July 13, 2024

আমার কথা, দুর্গাপুর, ১৩ জুলাইঃ

নয় মসের পুত্র সন্তানকে আছড়ে মেরে আত্মঘাতী হলেন বাবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, দুর্গাপুরের ২৮ নং ওয়ার্ডের অন্তর্গত গোপীনাথপুরের রুইদাস পাড়ায়। মৃত ব্যাক্তির নাম আবীর রুইদাস(৩০)।  ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রুইদাস পাড়ায় থাকেন আবীর রুইদাস। ওই ব্যাক্তি পেশায় দিনমজুর। স্ত্রী সরমা রুইদাসও দিনমজুরেরই কাজ করেন। এই দম্পতির এক পুত্র সন্তান সুজন রুইদাস যার বয়স মাত্র নয় মাস। এই দম্পতির মধ্যে নিত্যদিন অশান্তি লেগেই থাকতো। আজ শনিবার সকাল থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। এদিকে বিছানায় শুয়ে খেলছিল ওই এক রত্তি শিশুটি। অশান্তি যখন চরমে ওঠে তখন আচমকাই সুজনের বাবা তাঁকে বিছানা থেকে তুলে মাটিতে আছড়ে ফেলে ঘর থেকে বেরিয়ে যান। এদিকে হতভম্ব আবীরবাবুর স্ত্রী সরমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। ছুটে আসেন সরমাদেবীর জা। তিনি ওই এলাকার প্রাক্তন পুরমাতা অঙ্কিতা চৌধুরীকে খবর দেন। এদিকে সকলে তাড়াতাড়ি শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সিসুটির অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু বর্ধমান নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সুজনের। এদিকে কিছু সময় পরেই খবর আসে সুজনের বাবা আবীরবাবু রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন।

সরমাদেবী বলেন, “গত  তিনদিন ধরেই আমার বাপের বাড়ি যাওয়া নিয়ে অশান্তি করছিল সুজনের বাবা। আজ সকালে আমি কাজের থেকে আসার পর আমাকে রান্না করতে বলে। আমি রান্না করি। ছেলে খেলছিল। তারপর বাচ্চাটাকে খাইয়ে দিই। তারপরেই ফের বাপের বাড়ি যাবো বলাতেই শুরু হয়ে যায় অশান্তি। এর মধ্যেই সুজনের বাবা ওকে (ছেলেকে) প্রথমে খুব মারধর করে তারপর তুলে মাটিতে আছাড় মেরে ফেলে দেয়।”

প্রাক্তন পুরমাতা অঙ্কিতা চৌধুরী বলেন, “আমি খবর পেয়েই ছুটে আসি। বাচ্চাটিকে বর্ধমানে রেফার করে। সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। কিন্তু তাতেও বাঁচানো গেল না বাচ্চাটিকে। খুবই মর্মান্তিক ঘটনা।

Post Views: 809
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN