+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আনাজের দামে লেগেছে আগুন, দুর্গাপুরে অভিনব প্রতিবাদ কংগ্রেসের

Ad Image
Ad Image

আনাজের দামে লেগেছে আগুন, দুর্গাপুরে অভিনব প্রতিবাদ কংগ্রেসের

admin July 14, 2024

আমার কথা, দুর্গাপুর, ১৪ জুলাইঃ

প্রায় মাস দেড়েক হতে চললো বাজারে সবজির দরে লেগেছে আগুন। অগ্নিমূল্য বাজারে গৃহস্থের পকেটে লাগছে ছ্যাঁকা। বাজারে গেলেই নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের। এমতবস্থায় দিন কয়েক আগেই নবান্ন থেকে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী দশ দিনের সময় বেঁধে দেন সবজির দামে রাশ টনার জন্য। নির্দেশের পরের দিনই রাজ্য জুড়ে পাইকারী ও খুচরো বাজারে রাজ্য সরকারের পক্ষ থেকে টাস্ক ফোর্স থেকে শুরু করে প্রশাসন নেমে পড়েছে অভিযানে। কিন্তু তারপরেও সবজির দাম কমছে কৈ? এই প্রশ্ন তুলে এবার প্রতিবাদে রাস্তায় নামলো জেলা কংগ্রেস। রবিবার সকালে এক অভিনব প্রতিবাদের রাস্তায় হাঁটলো কংগ্রেস, যার নেতৃত্ব দেন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। এদিন বেনাচিতি বাজারে গলায় নানা রকম সবজির মালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা কর্মীরা। সাথে মহিলা কংগ্রেস কর্মীরা থালা বাজান।

বিক্ষোভ শেষে জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, বাজারে গিয়ে মাথায় হাত পড়ছে সাধারন মানুষের। সবজিতে হাত দেওয়া যাচ্ছে না। দুর্নীতিগ্রস্থ মজুতদারদের কারনেই আজ বাজারে এই অবস্থা। সরকার নাকি বাজারে টাস্ক ফোর্স নামিয়েছে। তাহলে তারপরেও কেন সবজির দাম কমছে না? আসলে টাস্ক ফোর্স ঘুমিয়ে রয়েছে।

Post Views: 1,570
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN