+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউনের সুযোগ নিয়ে দুর্গাপুরে সোনার দোকানে দুষ্কৃতি তান্ডব

Ad Image
Ad Image

লকডাউনের সুযোগ নিয়ে দুর্গাপুরে সোনার দোকানে দুষ্কৃতি তান্ডব

admin April 15, 2020

আমার কথা,পশ্চিম বর্ধমান,১৫ এপ্রিলঃ

লকডাউনের মাঝেই দোকানের দেওয়াল কেটে ভেতরে ঢুকে স্বর্বস্ব চুরি করে নিয়ে গেল দুষ্কৃতির দল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের এ জোনের হর্ষবর্ধন রোডে একটি সোনার দোকানে।

দোকান মালিক চন্দ্রনাথ আঢ্য জানান যে, লকডাউনের কারনে বন্ধ রয়েছে দোকান। তাঁর পাশের দোকানের মালিক আজ অর্থাৎ বুধবার ভোর ৬টা ৪০ নাগাদ ফোনে খবর দেন যে তাঁর দোকানের পেছনের দেওয়ালে ভাঙ্গা অংশ দেখা যাচ্ছে। বিষয়টি খুব অস্বাভাবিক লাগছে। খবর পেয়েই ওই সোনার দোকানের মালিক গিয়ে দেখেন তাঁর দোকানের পেছনের দেওয়াল কেটে ভেতরে ঢুকে দোকানের ভেতর রীতিমতো তান্ডব চালিয়েছে দুষ্কৃতিরা। নিয়ে গেছে সোনা, রূপো, ইমিটেশনের গয়না সহ নগদ টাকা। সব মিলিয়ে গেছে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার সম্পত্তি। চন্দ্রনাথবাবু আরো জানান যে, দোকানের দেওয়াল যতটুকু কেটেছে তাতে একটি বাচ্চা কোনরকমে গলে ভেতরে ঢুকতে পারবে আর যেভাবে দেওয়াল কাটা হয়েছে তা দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না যে এটি পাকা হাতের কাজ।

খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। সমস্ত খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দেয় পুলিশ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে। তাদের বক্তব্য যে, চলতে থাকা এই লকডাউনের কারনে ব্যবসা বন্ধ, ফলে বন্ধ রোজগার। এদিকে যেটুকু পুঁজি রয়েছে তাও যদি এভাবে শেষ হতে থাকে তাহলে পুরো পরিবারকে নিয়ে পথে বসতে হবে।

Post Views: 841
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN