+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আরজি কর কান্ডের প্রতিবাদে অন্ডালে জাতীয় সড়ক অবরোধ বামেদের

Ad Image
Ad Image

আরজি কর কান্ডের প্রতিবাদে অন্ডালে জাতীয় সড়ক অবরোধ বামেদের

admin August 17, 2024

আমার কথা, অন্ডাল, ১৭ আগস্ট:

আর জি কর কাণ্ডের প্রতিবাদে শনিবার ১৯ নম্বর জাতীয় সড়কের কাজোড়ো মোড়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিআইএম কর্মী সমর্থকরা।

বেলা ১১ টা থেকে অবরোধ চলে ১১টা ২৫ মিনিট পর্যন্ত। পোড়ানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল। এদিনের অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, জেলা কমিটির সদস্য প্রবীর মন্ডল, অঞ্জন বকশি, জি,কে শ্রীবাস্তব সহ অন্যরা। দলের পক্ষ থেকে জানানো হয় এদিনের অবরোধ কর্মসূচির কারণ হচ্ছে আরজি কর কান্ড। সেখানে নিশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে ডাক্তার ছাত্রীকে। সমস্ত দোষীকে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানানো হয়। অবরোধ কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পর পুলিশ অবরোধ তুলতে গেলে বাম কর্মী সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। ২৫ মিনিট অবরোধের কারণে জাতীয় সড়কে তৈরি হয় যানজট।

Post Views: 462
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN