+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ৬১% কাজের বদলে পরিসংখ্যানে ৩০% দেখানোতে হতাশ বিধায়ক

Ad Image
Ad Image

৬১% কাজের বদলে পরিসংখ্যানে ৩০% দেখানোতে হতাশ বিধায়ক

admin September 26, 2024

আমার কথা, মুনমুন দত্ত, রানীগঞ্জ, ২৬ সেপ্টেম্বর:

পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন বিধানসভা এলাকার কাজের পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। ৫১ শতাংশ কাজ হওয়ায় জেলার মধ্যে সেরা বিধানসভার তকমা পেয়েছে পাণ্ডবেশ্বর। দ্বিতীয় স্থানে রয়েছে বারাবনি বিধানসভা। সেখানে কাজ হয়েছে ৪৯ শতাংশ। জামুরিয়া ৪০ শতাংশ, দুর্গাপুর পূর্ব ৩৭ শতাংশ, আসানসোল দক্ষিণ ৩৪ শতাংশ, রাণীগঞ্জ বিধানসভায় কাজ হয়েছে ৩০ শতাংশ, কুলটি বিধানসভায় ২৯ ও আসানসোল উত্তর বিধানসভায় এই সময়কালে কাজ হয়েছে ২৬ শতাংশ, বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে কাজ হয়েছে ২০ শতাংশ বলে সরকারি পরিসংখ্যান থেকে জানা যায়।

এই পরিসংখ্যানে হতাশা প্রকাশ করেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিকদের একাংশের কাছে তিনি দাবি করেন তার এলাকাতে ৬১ শতাংশের মতো কাজ সম্পন্ন হয়েছে। ২০২৩/ ২৪ বর্ষে এখন পর্যন্ত খরচ হয়েছে এক কোটি তিন লক্ষ টাকা। অন্যান্য বিধানসভা এলাকার থেকে রানীগঞ্জ বিধানসভায় অনেক বেশি কাজ হয়েছে। কিন্তু পরিসংখ্যানে তার প্রতিফলন ঘটেনি। কেন কাজের সঠিক প্রতিফলন ঘটল না! বিষয়টি নিয়ে তিনি চিন্তা প্রকাশ করেন। তবে এই বিষয়ে তিনি কাউকে সরাসরি দোষারোপ করেননি। তবে বিষয়টি নিয়ে তিনি যে হতাশ তার শরীরীভাষাতেই তা স্পষ্ট।

Post Views: 540
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN